কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৪:১৮ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

খামেনির মৃত্যুতে গার্ডিয়ান কাউন্সিলের নতুন সদস্য নিয়োগ

গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলেম ও আইনজ্ঞ আলিরেজা আরাফি। ছবি: সংগৃহীত
গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলেম ও আইনজ্ঞ আলিরেজা আরাফি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দেশটির গার্ডিয়ান কাউন্সিলের সদস্য হিসেবে আলেম ও আইনজ্ঞ আলিরেজা আরাফিকে মনোনীত করা হয়েছে।

ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের মুখপাত্রের বরাতে রোববার (০১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আরাফি এর আগে গার্ডিয়ান কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নেতৃত্ব পরিষদের অন্য দুই সদস্য হলেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে একাধিক ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। এখন ইরানের সর্বোচ্চ নেতা কে হবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার কোনো আনুষ্ঠানিক ঘোষিত উত্তরসূরি নেই। পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পড়বে ৮৮ জন জ্যেষ্ঠ আলেম নিয়ে গঠিত নির্বাচিত সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ওপর।

সম্ভাব্য কয়েকজন প্রার্থী সম্পর্কে সিএনএন একটি তালিকা তুলে ধরেছে। তালিকায় রয়েছেন-

মোজতবা খামেনি খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি (৫৬) প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তার সঙ্গে আইআরজিসি এবং এর স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজ–এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা যায়। তবে শিয়া ধর্মীয় প্রতিষ্ঠানে পিতা থেকে পুত্রের হাতে ক্ষমতা হস্তান্তর পছন্দ করা হয় না। এছাড়া তিনি উচ্চপদস্থ আলেম নন এবং রাষ্ট্রীয় কাঠামোয় তার কোনো আনুষ্ঠানিক পদ নেই—এটিও বড় বাধা হতে পারে।

আলিরেজা আরাফি তুলনামূলকভাবে কম পরিচিত হলেও আলিরেজা আরাফি (৬৭) একজন প্রতিষ্ঠিত আলেম এবং খামেনির ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত। তিনি বর্তমানে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের উপ-চেয়ারম্যান। এছাড়া তিনি প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ছিলেন, যা নির্বাচনে প্রার্থী বাছাই ও পার্লামেন্টে পাস হওয়া আইন যাচাই করে। তিনি ইরানের সেমিনারি ব্যবস্থার প্রধানও। তবে তাকে বড় রাজনৈতিক শক্তি হিসেবে দেখা হয় না এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নেই।

মোহাম্মদ মাহদি মিরবাঘেরি কট্টরপন্থী মোহাম্মদ মাহদি মিরবাঘেরি (৬০) এই আলেমও অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য। তাকে ধর্মীয় প্রতিষ্ঠানের সবচেয়ে রক্ষণশীল অংশের প্রতিনিধি হিসেবে ধরা হয়। ইরানওয়্যার-এর তথ্য অনুযায়ী, তিনি পশ্চিমাদের কড়া বিরোধী এবং বিশ্বাস করেন যে বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে সংঘাত অনিবার্য। তিনি বর্তমানে উত্তরাঞ্চলের পবিত্র নগরী কুম–এ অবস্থিত ইসলামিক সায়েন্সেস একাডেমির প্রধান।

হাসান খোমেনি ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হওয়ায় হাসান খোমেনির (৫০) ধর্মীয় ও বিপ্লবী বৈধতা রয়েছে। তিনি খোমেনির মাজারের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তিনি কখনো জনসম্মুখে কোনো সরকারি পদে ছিলেন না এবং নিরাপত্তা কাঠামো বা শাসকগোষ্ঠীর মধ্যে তার প্রভাব সীমিত বলে মনে করা হয়। তাকে তুলনামূলকভাবে কম কট্টরপন্থী হিসেবে দেখা হয়।

হাশেম হোসেইনি বুশেহরি জ্যেষ্ঠ আলেম হাশেম হোসেইনি বুশেহরি (৬০) উত্তরাধিকার প্রক্রিয়া পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, বিশেষ করে অ্যাসেম্বলি অব এক্সপার্টসে তিনি প্রথম উপ-চেয়ারম্যান। তাকে খামেনির ঘনিষ্ঠ বলা হয়, তবে দেশীয় রাজনীতিতে তার প্রোফাইল তুলনামূলকভাবে নিম্ন এবং আইআরজিসির সঙ্গে শক্ত সম্পর্ক আছে—এমন তথ্যও স্পষ্ট নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১০

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১১

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৩

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৪

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৫

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৬

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৭

রিজার্ভ আরও বাড়ল

১৮

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৯

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X