ফ্রান্স প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে কূটনৈতিক সংবর্ধনা

বক্তব্য রাখছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। । ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। । ছবি : কালবেলা

ফ্রান্সে যথাযোগ্য মর্যাদা, কূটনৈতিক সৌহার্দ্য এবং প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ ) বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে প্যারিস-এর ১৬তম অ্যারোনডিজমেন্টে অবস্থিত ঐতিহ্যবাহী ও অভিজাত সম্মেলনস্থল ‘প্যাভিলিয়ন রয়াল’ - এ এক বর্ণাঢ্য কূটনৈতিক সংবর্ধনা ও ন্যাশনাল ডে রিসেপশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের রিসেপশন ও ডিনার পর্ব সঞ্চালনা করেন দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেম। এতে সভাপতিত্ব করেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।

অনুষ্ঠানে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলসহ অন্যান্য কর্মকর্তারা।

মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতা বাংলাদেশের অবিচ্ছেদ্য সত্তা এবং রাষ্ট্রের মৌলিক ভিত্তি। এ চেতনা ধারণ করে তা রক্ষা ও সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাছাড়া সাম্প্রতিক আন্দোলনে আহত ও নিহত ছাত্র-জনতার অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

তিনি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন এবং নবগঠিত সরকারের আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের উদ্যোগের কথা তুলে ধরেন। একইসঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদ এর ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থিতার জন্য আন্তর্জাতিক সমর্থন কামনা করেন।

এছাড়া বাংলাদেশ-ফ্রান্স এবং বাংলাদেশ- ইউনেস্কো সম্পর্কের বহুমাত্রিক দিক তুলে ধরে তিনি ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

সংবর্ধনায় নর্থ মেসিডোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী, প্যারিসে নিযুক্ত বিভিন্ন দেশের শতাধিক রাষ্ট্রদূত, ইউনেস্কো সদর দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং কূটনৈতিক কোরের সদস্যরা অংশগ্রহণ করেন।

এছাড়াও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফ্রান্স শাখার সাবেক সাধারণ সম্পাদক এম. এ. তাহের, বাংলাদেশি নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্কর, এনসিপি ডায়াসপোরা’র সভাপতি চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, বিএনপি নেতা রেজাউল করিম, জুনেদ আহমেদ, কবির আহমেদ, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সহ-সমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান, মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের ফ্রান্স শাখার সভাপতি আহমেদ আবদুল মালেক, স্বেচ্ছাসেবক দল ফ্রান্সের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী চৌধুরী, কমিউনিটি নেতা শহিদুল ইসলাম, সাংবাদিক তানভীর আহমেদ তোহা, সাংবাদিক হাসান ইলিয়াস তানিম, তরুণ চিন্তক মনোয়ার হোসেন পাটোয়ারী, সাংবাদিক ইয়াসির আরাফাত খোকন, ফোরাম ফর দি ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস ফ্রান্সের সদস্য অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ খান, সাংবাদিক মামুন মাহিন, সমাজকর্মী ওয়াদুদ তানভীর ও ফোরাম ফর দি ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস ফ্রান্সের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত খানসহ আরও অনেকে।

প্রায় চার শতাধিক অতিথির অংশগ্রহণে কূটনৈতিক আনুষ্ঠানিকতা, আন্তঃরাষ্ট্রীয় সৌহার্দ্য এবং প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয় এ আয়োজন, যা ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন

কালবেলা/বিএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১০

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১১

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১২

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৩

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৪

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৫

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৬

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৭

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১৮

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

১৯

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

২০
X