কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে ফরাসি জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলি। পুরাতন ছবি
হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলি। পুরাতন ছবি

হরমুজ প্রণালিতে ফ্রান্সের শিপিং কোম্পানি সিএমএ সিজিএমের একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার প্রণালিটি অতিক্রমের সময় জাহাজটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এ ঘটনায় কোনো নাবিক আহত হননি।

সোমবার (২০এপ্রিল) আন্তর্জাতিক সংবাদসংস্থা আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপি আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) বরাতে জানায়, হামলার সম্মুখীন হওয়া জাহাজটির নাম এভারগ্লেডস। হামলার সময় এটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে, যদিও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এদিকে আরব সাগরে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে মার্কিন বাহিনী। রোববার রাতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

সেন্টকম জানায়, তাদের বাহিনী নৌ অবরোধ কার্যকর করার অংশ হিসেবে ওই জাহাজটিকে থামতে একাধিকবার সতর্ক করে। ছয় ঘণ্টা ধরে বারবার সতর্কবার্তা দেওয়ার পরও জাহাজটি নির্দেশনা না মানায় মার্কিন বাহিনী গুলি চালায়।

বিবৃতিতে বলা হয়, মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজটির ইঞ্জিন রুম খালি করতে নির্দেশ দেয়। এরপর জাহাজটির চলাচল অক্ষম করতে ৫ ইঞ্চি এমকে ৪৫ গান থেকে গুলি ছোড়া হয়, যা জাহাজের ইঞ্জিন রুমে আঘাত করে।

পরে মেরিন সেনারা জাহাজটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে জাহাজটি মার্কিন হেফাজতে রয়েছে বলে জানানো হয়েছে।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X