কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ১১:৩৪ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সামজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপন ঠেকাতে কঠোর হচ্ছে ইইউ

তথ্য হাতিয়ে নেওয়া অভিযোগ ওঠা কোম্পানি ক্যামব্রিজ অ্যানালিটিকা। ছবি  : সংগৃহীত
তথ্য হাতিয়ে নেওয়া অভিযোগ ওঠা কোম্পানি ক্যামব্রিজ অ্যানালিটিকা। ছবি : সংগৃহীত

সামজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপন ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। ব্যবহারকারীদের টার্গেট করা থেকে রক্ষা করতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্যকে ব্যবহার করে কখনো কখনো নির্দিষ্ট কোনও ব্যক্তির প্রোফাইলে বিজ্ঞাপন দেওয়া হয়। এ পদ্ধতিতে ভোট চাওয়াকে মাইক্রোটার্গেটিং বলা হয়। এটির মাধ্যমে ব্যবহারকারীর তথ্য খুব সূক্ষ্মভাবে যাচাই-বাছাই করা হয়। এরপর এসব তথ্যের ভিত্তিতে বিজ্ঞাপন তৈরি করে সেগুলোকে টার্গেট ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় ২০১৬ সালে এমন প্রচারণা চালানো হয়েছিল। এটি করেছিল ব্রিটিশ রাজনৈতিক কনসালটেন্সি ফার্ম ক্যামব্রিজ অ্যানালিটিকা। পরে কোম্পানিটির বিরুদ্ধে লাখ লাখ মানুষের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। এমন কার্যক্রমের বিষয়ে আপত্তি করেছে ইউরোপিয়ান ইউনিয়ন।

গত সোমবার (৬ নভেম্বর) এভাবে রাজনৈতিক বিজ্ঞাপনের বিরুদ্ধে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। কাউন্সিল অব ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে চুক্তির বিষয়ে বলা হয়, এ ধরনের বিজ্ঞাপনের জন্য শর্ত মানতে হবে। তবেই অনুমতি পাওয়া যাবে। এ সময় জোটের বিভিন্ন দেশের মন্ত্রী এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

গোপন প্রভাব ঠেকানো

তথ্যবিষয়ক নতুন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। সদ্য স্বাক্ষর হওয়া চুক্তির জন্য বিষয়টি আরও সহজ হয়ে গেছে। আইনে কোনো ব্যক্তির তথ্য সংগ্রহ করতে গেলে তার অনুমতি লাগবে। অনুমতি থাকলে তবেই এ তথ্য রাজনৈতিক কাজে ব্যবহার করা যাবে।

ইউরোপিয়ান ইউনিয়ন জানিয়েছে, যেসব তথ্য ব্যক্তির জাতিগত পরিচয়, রাজনৈতিক মতাদর্শ এবং লিঙ্গভিত্তিক পরিচয় প্রকাশ করে তা সংগ্রহ করা যাবে না। এ সংক্রান্ত আইনটি আনুষ্ঠানিকভাবে পাস হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে।

জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ ইনস্টিটিউটের অধ্যাপক মার্টিন এমার বলেন, নতুন আইনের কারণে ব্যবহারকারীকে টার্গেট করা পুরোপুরি বন্ধ হবে এমনটা নয়। আইনটি লুকানো প্রভাব ঠেকানোর জন্য করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X