কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রসূনের ‘লোক দেখানো পার্টি’ পোস্ট নিয়ে যা বললেন পরীমণি

অভিনেত্রী পরীমণি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী পরীমণি। ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন সহ-অভিনেত্রী প্রসূন আজাদকে উদ্দেশ্য করে। প্রসূন সম্প্রতি অভিযোগ করেছিলেন যে, পরীমনি তাকে একটি ‘লোক দেখানো পার্টিতে’ দাওয়াত দিয়ে অপমান করেছেন এবং অনুষ্ঠানে ‘টাকা দিয়ে রাখা লোকজন’ অতিথিদের জিজ্ঞেস করছিলেন তারা কারা।

এই অভিযোগের জবাবে পরীমণি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আচ্ছা আপু, সত্যিই কি তোমার মনে হয় আমি তোমাকে ছোট ফিল করানোর জন্য তোমাকে আমার একটা স্পেশাল ইভেন্টে ইনভাইট করব? কখনোই না বোন।’

পরীমনি বলেন, অনুষ্ঠানে যারা ছিলেন তারা কেউ ভাড়াটে ছিলেন না; তারা কেবল নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছিলেন। তার ভাষায়, তারা আমি এবং আমার সমস্ত অতিথিদের সার্বিক নিরাপত্তা দিতেই গেটে ছিলেন। ভাবুনতো, ওনারা গেটে না থাকলে ওই ভিড় সামলানো যেত?

পরীমণি আরও জানান, তিনি প্রসূন আজাদকে অনেক শ্রদ্ধা করেন এবং তার জীবনের সংগ্রাম তাকে অনুপ্রাণিত করে। তিনি লেখেন, তুমি একজন পিওর সোল। তোমার বাচ্চাদের নিয়ে তোমার জার্নিটা সত্যিই আমাকে মুগ্ধ করে।

পোস্টের শেষে পরীমণি প্রসূনের প্রতি দুঃখ প্রকাশ করে লেখেন, ‘আমি খুবই দুঃখিত তোমার কাছে।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X