শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের ওপর হঠাৎ কেন ক্ষুব্ধ সোহেল রানা

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সোহেল রানা। ছবি : সংগৃহীত
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সোহেল রানা। ছবি : সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সোহেল রানা হঠাৎ করেই সাংবাদিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি প্রকাশ করেছেন নিজের হতাশা, কষ্ট ও দীর্ঘদিনের অভিমান।

তার ভাষ্য, দুঃখ বা বিপদের সময় পাশে না দাঁড়ালে হাজারো ফলোয়ার বা বন্ধুর ভিড় কোনো অর্থ বহন করে না। পোস্টে তিনি লিখেন, দুঃখে সহমর্মিতা জানানোর জন্য যদি শতজন বন্ধু না থাকে তাহলে কয়েক লাখ বন্ধু ফলোয়ার থাকার কোনো অর্থ আমি খুঁজে পাই না। অকারণেই যারা আমার ফলোয়ার হয়েছেন তাদের আমি বিনয়ের সঙ্গে সরে যাওয়ার অনুরোধ করছি।

এর পরই তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে কঠোর অভিযোগ তোলেন। সোহেল রানা জানান, অনেক গণমাধ্যমই সম্মানজনক ভাষার পরিবর্তে এমনভাবে সংবাদ পরিবেশন করেন, যা তাকে আঘাত করে। তাই তিনি ভবিষ্যতে তার বা চলচ্চিত্র- জগতের কারও সম্পর্কেই কোনো সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন।

তিনি আরও লিখেছেন, টেলিভিশন, সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া- যারা সাংবাদিক আছেন তারা তাদের এই সম্মান দেওয়া ছাড়া ভাষায় সংবাদ পরিবেশন করে যে তৃপ্তি পান সেই তৃপ্তি নিয়ে থাকুন। আমার সম্পর্কে বা আমার কারো সম্পর্কেই, চলচ্চিত্র জগৎ সম্পর্কে কোনো সংবাদ প্রকাশ না করলেই আমি আন্তরিক খুশি হবো।

পোস্টের শেষে তিনি সাংবাদিকদের মঙ্গল কামনা করে বলেন, ‘আপনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক।’

সোহেল রানা কেন এতটা ক্ষুব্ধ হলেন, এ প্রশ্নই এখন তার ভক্ত ও চলচ্চিত্র-সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, সাম্প্রতিক সময়ে তার ব্যক্তিগত বা পারিবারিক বিষয় নিয়ে কিছু সংবাদ প্রকাশের পর থেকেই তার এ ক্ষোভ জমতে থাকে। আবার অনেকে বলছেন, দীর্ঘদিনের হতাশা এক পোস্টে বিস্ফোরিত হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১০

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১১

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১২

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৩

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৪

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৫

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৬

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৭

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৮

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৯

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

২০
X