কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ১১:০৭ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৩, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধ হয়ে গেল বিশ্বের সবচেয়ে পুরোনো পত্রিকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে পুরোনো ছাপা পত্রিকা ‘উইনার জেইতুং’ আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে। ইউরোপের দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে প্রকাশিত হতো সংবাদপত্রটি।

১৭০৩ সালে যাত্রা শুরু করা ৩২০ বছর পুরোনো পত্রিকাটি শুক্রবার (৩০ জুন) সর্বশেষ ছাপা সংস্করণটি প্রকাশ করে। অস্ট্রিয়ায় যদি কোনো প্রতিষ্ঠান গণবিজ্ঞপ্তি প্রকাশ করত তাহলে সেটি পত্রিকায় অর্থের বিনিময়ে প্রকাশ করতে হতো।

কিন্তু এ বছরের এপ্রিলে দেশটিতে একটি নতুন আইন করা হয়। এই আইনে পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়। ফলে ‘অফিসিয়াল গ্যাজেট’ হিসেবে যে দায়িত্ব ভিনার জেইতুং পালন করত সেটি শেষ হয়ে যায়। এতে করে পত্রিকাটির আয়ের রাস্তাও বন্ধ হয়ে যায়।

ওই আইন পাশের পরপরই প্রাচীন পত্রিকাটির প্রকাশকের আয় প্রায় ১ কোটি ৮০ লাখ পাউন্ড কমে যায়। এরপর বাধ্য হয়ে কর্তৃপক্ষ ৬৩ কর্মীকে ছাঁটাই করে। এই ছাঁটাইয়ের পর পত্রিকাটির এডিটরিয়ালের লোকবল ৫৫ থেকে মাত্র ২০ জনে নেমে আসে। এতকিছু করার পরও লাভজনক না হওয়ায় এটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

উইনার জেইতুংয়ের ছাপা সংস্করণ বন্ধ হয়ে গেলেও অনলাইন সংস্করণ চালু থাকবে। এ ছাড়া প্রতি মাসে একবার ছাপা সংস্করণ প্রকাশের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। যদিও এ পরিকল্পনা একদম শুরুর পর্যায়ে আছে।

পত্রিকাটির মালিক হলো অস্ট্রিয়ার সরকার। তা সত্ত্বেও সম্পাদকীয়ভাবে এটি স্বাধীন ছিল। এই পত্রিকাটি যাত্রা শুরুর পর অস্ট্রিয়ায় ১০ জন সম্রাট, ১২ জন প্রেসিডেন্ট এবং দুটি প্রজাতন্ত্র দেখেছে।

১৭০৩ সালে পত্রিকাটি প্রথম সংস্করণে বলেছিল, তারা কোনো ধরনের ‘অতিরঞ্জন এবং কাব্যিক শব্দকোষ ছাড়া’ সরাসরি খবর প্রকাশ করবে।

প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রিয়া পরাজিত হওয়ার পর, পত্রিকাটি একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছিল, যার মধ্যে শেষ হাবসবার্গ সম্রাট কায়সার কার্লের সাম্রাজের দায়িত্ব ছাড়ার পত্রটিও ছিল।

পত্রিকাটি তাদের শেষ সংস্করণে সাবেক দু’জন চ্যান্সেলরসহ কয়েকজনের সাক্ষাৎকার ছাপিয়েছে। এ ছাড়া ছাপা সংস্করণ বন্ধ হয়ে যাওয়ার জন্য পত্রিকাটি সরকারের নীতিকে দোষারোপ করেছে।

উইনার জেইতুং- তিন শতকের যাত্রায় শুধু একবারই সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। সেটি ১৯৩৯ সালে। সে বছর জার্মান নাৎসি বাহিনী এটির প্রকাশনা বন্ধ করে দেয়। ১৯৪৫ সালে অস্ট্রিয়া মিত্র বাহিনীর দখলদারিত্বের মধ্যে থাকা অবস্থাতেই ফের পত্রিকাটি চালু হয়।

উইনার জেইতুং বন্ধ হয়ে যাওয়ার পর- জার্মান পত্রিকা হিসিমার আলগেমেইন জেইতুংকে বিশ্বের সবচেয়ে পুরোনো ‘চালু’ পত্রিকা হিসেবে ধরা হচ্ছে। এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৭০৫ সালে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১০

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১১

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১২

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৩

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১৪

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

১৫

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

১৬

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

১৭

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

১৮

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

১৯

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

২০
X