কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নীতিগত সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের আহ্বান 

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নীতিগত সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের আহ্বান 

‘শারীরিক প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, দেশ ও জাতির অগ্রগতি নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ একটি সামাজিক সচেতনতামূলক আলোচনা ও মতামত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠানটি আয়োজন করে সুবর্ণ নাগরিক ফাউন্ডেশন, যেখানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর)।

সভায় অধ্যাপক ডা. মনিরুল ইসলাম, সাবেক বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ, নিটোর (NITOR), বিএসপিএমআর-এর কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা তুলে ধরেন।

আলোচনায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিতে সরকারি কোটা, বিশেষায়িত জব ফেয়ার, ডিজিটাল নিয়োগ প্ল্যাটফর্ম এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে ইতিবাচক ভূমিকা রাখছে। তবে এসব উদ্যোগকে টেকসই ও কার্যকর করতে রাজনৈতিক সদিচ্ছা, নীতিগত সমন্বয় এবং বহুমুখী অংশীজনের সক্রিয় সম্পৃক্ততা অপরিহার্য।

বক্তারা আরও বলেন, নীতি প্রণয়ন, কর্মপরিকল্পনা ও পর্যবেক্ষণ প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের প্রতিনিধিত্বশীল সংগঠনগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এতে অন্তর্ভুক্তিমূলক শ্রমবাজার গড়ে উঠবে এবং প্রতিবন্ধী ব্যক্তিরা আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের সঙ্গে সমাজে অবদান রাখতে পারবেন।

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন, দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিবন্ধী কমিউনিটির ক্ষমতায়ন সম্ভব। সমন্বিত ও ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ করা গেলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্বাবলম্বী, মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করা যাবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুবর্ণ নাগরিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল চৌধুরী। তিনি বলেন, সুবর্ণ নাগরিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী শিশু, নারী ও পুরুষদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি ও জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X