কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ১২:৩৭ পিএম
আপডেট : ০৭ মে ২০২৪, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে রাশিয়ায় গিয়ে মার্কিন সেনা ধরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাশিয়ার বন্দর শহর ভ্লাদিভোস্টকে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়ে একজন মার্কিন সেনা গ্রেপ্তার হয়েছেন। তাকে ওই রাশিয়ান নারীর কাছ থেকে চুরি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ওই মার্কিন সেনা রুশ হেফাজতে রয়েছে। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

মার্কিন কর্মকর্তারা সোমবার বলেছেন, রাশিয়ায় গ্রেপ্তার ওই মার্কিন সেনার নাম গর্ডন ব্ল্যাক। তার বয়স ৩৪ বছর। তিনি একজন স্টাফ সার্জেন্ট। দক্ষিণ কোরিয়ায় কর্মরত থাকলেও ব্ল্যাক টেক্সাসের ফোর্ট কাভাজোসে ফেরার প্রক্রিয়ার মধ্যে ছিলেন।

তবে যুক্তরাষ্ট্রে ফেরার বদলে বিবাহিত ব্ল্যাক দীর্ঘদিনের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে রাশিয়ায় পাড়ি জমান। আর সেখানে গিয়েই তিনি গ্রেপ্তারের মুখে পড়লেন। এতে বিশ্বের দুই পরাশক্তিধর দেশের মধ্যে সম্পর্ক আরও জটিল হলো। এমনিতেই ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র সিনথিয়া স্মিথ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গত বৃহস্পতিবার ভ্লাদিভোস্টকে ফৌজদারি অপরাধমূলক অসদাচরণের অভিযোগে এক মার্কিন সৈন্যকে আটক করা হয়েছে। রাশিয়া বিষয়টি যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে। এরপর মার্কিন সামরিক বাহিনী ওই সেনার পরিবারকে বিষয়টি জানিয়েছে।

তিনি বলেন, রাশিয়ায় ওই সৈনিককে যথাযথ কনস্যুলার সহায়তা প্রদান করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, রাশিয়ান ওই নারী দক্ষিণ কোরিয়ায় থাকতেন। তবে কয়েক মাস আগে ব্ল্যাক ও তার মধ্যে ঘরোয়া কারণে ঝগড়া-বিবাদ হয়। এরপর ওই নারী দক্ষিণ কোরিয়া ছেড়ে নিজ দেশ রাশিয়া চলে যান। তবে নিজ থেকে দেশে এসেছেন না কি জোর করে পাঠানো হয়েছে, তা স্পষ্ট নয়।

তারা বলছেন, ব্ল্যাক তার সেনা ইউনিটকে না বলেই রাশিয়ায় গেছেন। সেখানে যাওয়ার অনুমতি ছিল না তার। তবে তিনি ছুটিতে ছিলেন। ছুটি শেষে তার ফোর্ট কাভাজোসে যোগ দেওয়ার কথা ছিল।

রাশিয়ায় মার্কিন সেনাদের সফরের ওপর নিষেধাজ্ঞা আছে কি না, সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলে না যুক্তরাষ্ট্র। তবে মার্কিন নাগরিকদের দেশটিতে না যেতে কড়াভাবে উপদেশ দিয়ে রেখেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X