কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ত্রিপুরায় পানিবন্দি ১৭ লাখ, ১৯ মরদেহ উদ্ধার

ত্রিপুরায় বন্যায় আটকে পড়াদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত
ত্রিপুরায় বন্যায় আটকে পড়াদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত

ভারতের ত্রিপুরার আরও অনেক এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ১৭ লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৬৫ হাজারের বেশি দুর্গত বাসিন্দা। এ পরিস্থিতিতে প্রাণহানির শঙ্কা দিন দিন বাড়ছে। গত চার দিনে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আনন্দবাজারের খবরে বলা হয়, প্রবল বৃষ্টিতে বন্যার কবলে ত্রিপুরা। রাজ্যের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। বৃহস্পতিবারও (২২ আগস্ট) ভারি বৃষ্টি হয়েছে। আজ শুক্রবারও (২৩ আগস্ট) গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। স্থানীয় আবহাওয়া ভবন জানিয়েছে, ত্রিপুরার বিভিন্ন অংশে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

এদিকে রাজ্যের আটটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এসব অঞ্চলের সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে আবহাওয়া দপ্তর।

জানা গেছে, টানা বৃষ্টিতে ত্রিপুরার নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। নিচু এলাকার গ্রামগুলো সম্পূর্ণ তলিয়ে গেছে। ফসল, গবাদি পশু, পোল্ট্রি খামারের ক্ষতি অবর্ণনীয়।

রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, গোমতি জেলা সবচেয়ে বেশি দুর্গত। এ জেলায় সেনাবাহিনীর হেলিকপ্টার উদ্ধার তৎপরতা এবং ত্রাণ কার্যক্রমে যুক্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের সব দপ্তর আন্তরিকভাবে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X