কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, যেখানে আছড়ে পড়তে পারে ‘ডানা’

সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়। ছবি : সংগৃহীত
সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়। ছবি : সংগৃহীত

আগামী সপ্তাহে আবার ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপ তৈরির আভাস পাওয়ায় এমন আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এপিবি লাইভের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তা পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের ওপরে আছড়ে পড়তে পারে। সম্ভাব্য এ ঘূর্ণিঝড়টি ডানা নামে নামকরণ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এপিবি লাইভ জানিয়েছে, আগামী সপ্তাহেই নিম্নচাপ দেখা দিতে পারে। ফলে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন দেশের তথ্যে বলা হয়েছে, অক্টোবরের শেষে ঘূর্ণিঝড় ‘ডানা’ তৈরি হতে পারে। এটি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা গুরুতর হচ্ছে। আগামী ২৪ থেকে ২৬ এ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ভারতে ওড়িশা থেকে বাংলাদেশের খুলনা পর্যন্ত যে কেনো জায়গায় এটি আছড়ে পড়তে পারে।

আবহাওয়াবীদরা বলছেন, ওড়িশা বা অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানলে ঘূর্ণিঝড়ের গতিবেগ অনেক বেশি হবে। তবে বাংলাদেশে আছড়ে পড়লে এর গতিবেগ ১০০ কিলোমিটার হতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার তা কিছুটা কমতে পারে। তবে উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকবে।

সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হলে সেটি কী বাংলাদেশে আঘাত হানবে কি না জানতে চাইলে ওমর ফারুক বলেন, এখন পর্যন্ত এর যে গতিপ্রকৃতি, তাতে ভারতের পশ্চিমবঙ্গ বা ওড়িশার দিকেই এটি আঘাত হানতে পারে। তবে নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাবে না।

এদিকে আবহাওয়া অফিসের সবশেষ ৭২ ঘণ্টার পূর্বাভাসে প্রথম ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ সময় অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১০

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ

১২

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৩

নামাজরত মুসল্লির মৃত্যু

১৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৫

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৬

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৭

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৮

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৯

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

২০
X