কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মেলায় হারিয়ে যাওয়ার ভয়ে হাত বেঁধে ঘুরছেন দুই বোন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুম্ভমেলা, বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব। প্রতি বছর লাখ লাখ ভক্তের সমাগমে অনুষ্ঠিত হয়। মেলায় হারিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। তাই মেলায় আসা দুই বোন গীতা ও ললিতা অভিনব পন্থা অবলম্বন করেছেন। ঝাড়খণ্ড থেকে এসে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় যোগ দেওয়া এই দুই বোন গত দুদিন ধরে একে অপরের হাত বেঁধে ঘুরছেন। খবর দ্য ওয়াল।

তারা বলেন, অনেক মানুষ মেলায় হারিয়ে গেছেন শুনেছি । কারও কারও পরিবারে ফিরতে তো কয়েক বছর লেগে গেছে। আমাদের সঙ্গেও তা হোক সেটা কখনই চাই না।' শুধু বাথরুমে যাওয়ার সময়ই হাতের বাঁধন খুলছেন তারা। বাকি সব সময়ে তাদের হাত বাঁধা থাকছে।

প্রয়াগরাজে কুম্ভমেলার আয়োজনে ৪ হাজার হেক্টর জমির ব্যবহার হয়েছে। গতকাল (১৩ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল- ত্রিবেণী সঙ্গমে হিন্দু ধর্মাবলম্বীরা পবিত্র স্নান করতে আসবেন। তারা বিশ্বাস করেন, এতে পাপমুক্তি ও জন্ম-মৃত্যু চক্র থেকে মুক্তি দেবে।

মহা কুম্ভমেলার ইতিহাস অনেক পুরোনো। হিন্দু পুরাণ অনুযায়ী, দেবতা বিষ্ণু অসুরদের সঙ্গে যুদ্ধ করে অমৃত ভর্তি কলস উদ্ধার করেছিলেন। সেই অমৃতের চার ফোঁটা পৃথিবীতে পড়েছিল এবং সেই স্থানগুলোতে এখন কুম্ভমেলার আয়োজন করা হয়। প্রতি ১২ বছর পরপর এ মেলা ‘মহা’ কুম্ভ হিসেবে অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X