কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

১০ হাজার ইলেকট্রিক বাস নামছে ভারতের সড়কে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশের ১৬৯টি শহরে ৫৮০ বিলিয়ন রুপি ব্যয়ে ১০ হাজার ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা অনুমোদন দিয়েছে ভারতীয় সরকার। আজ বুধবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আজ এক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় তথ্যমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, সরকারি ও বেসরকারি মালিকানায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে কেন্দ্রীয় সরকার ২০০ বিলিয়ন রুপির জোগান দেবে।

তবে প্রকল্পের বাকি অর্থ রাজ্য সরকার না বেসরকারি প্রতিষ্ঠান দেবে, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে রয়টার্স।

জ্বালানি তেল আমদানি ও গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ভারতীয় সরকার। এসব পদক্ষেপের অংশ হিসেবে গণপরিবহনে প্রচলিত বাসের পরিবর্তে ইলেকট্রিক বাস নিয়ে আসছে সরকার। এমনকি এসব বাস তৈরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে সরকারি প্রণোদনাও দেওয়া হচ্ছে।

সারা দেশের সড়কে ১২ ‍বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ৫০ হাজার ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের। এ জন্য দেশের রাজ্য সরকারের কাছ থেকে চাহিদাপত্র গ্রহণ করে বিভিন্ন কোম্পানির কাছ থেকে দরপত্র আহ্বান করছে কেন্দ্রীয় সরকার।

এ ছাড়া সংযোগ ও গতিশীলতা বাড়াতে আজ ৯ রাজ্যে ৩২৫ বিলিয়ন রুপির সাতটি রেলপথ নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে ভারতীয় মন্ত্রিসভা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১০

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১১

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১২

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৩

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৪

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৫

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৬

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৭

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৮

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৯

অভিনেতা জাহের আলভী কারাগারে 

২০
X