কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৭ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

মানুষের হাতে টাকা রাখতে বড় পদক্ষেপ নিল ভারত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত সরকার সম্প্রতি আয়করে সবচেয়ে বড় ছাড় ঘোষণা করেছে। গত এক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় কর সংশোধন। নতুন কর কাঠামোর আওতায়, যাদের বার্ষিক আয় ১২ লাখ ৮০ হাজার রুপি পর্যন্ত, তাদের কর দিতে হবে না। আগে এ সীমা ছিল ৭ লাখ রুপি।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আশা প্রকাশ করে বলেন, এই নতুন কর কাঠামোয় মানুষের হাতে বেশি টাকা রেখে সঞ্চয় ও খরচ দুটোই বাড়াতে সহায়ক হবে।

দেশটিতে বছরে ২৫ লাখ রুপি আয় করলে আগে ৪ লাখ ৫৭ হাজার রুপি কর দিতে হতো, কিন্তু এখন তা কমে ৩ লাখ ৪৩ হাজার রুপি হবে। করছাড়ে বছরে প্রায় ১ লাখ ১৪ হাজার রুপি কম কর দিতে হবে। অর্থাৎ করাদাতার কাছে মাসে প্রায় সাড়ে ৯ হাজার রুপি সঞ্চয় থাকবে।

তবে এই করছাড়ের ফলে সরকারের রাজস্ব আয় কমবে। সরকার ধারণা করছে, প্রতি বছর প্রায় এক ট্রিলিয়ন রুপি রাজস্ব আয় কমে যেতে পারে। কিন্তু এর উদ্দেশ্য হলো মধ্যবিত্তের হাতে বেশি টাকা রেখে খরচ বাড়ানো এবং বাজারে চাঙাভাব সৃষ্টি করা।

ভারতের অর্থসচিব তুহিন কান্তা পান্ডে বলেছেন, সরকারের এই পদক্ষেপ মূলত মানুষের খরচ ও বিনিয়োগ বাড়ানোর জন্য। অনেকেই আশা করছেন, করদাতারা নতুন কর কাঠামো গ্রহণ করবে। ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৭৫ শতাংশ করদাতা নতুন পদ্ধতিতে রিটার্ন জমা দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X