কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

হু হু করে কমছে ভারতীয় রুপির দাম, বিপর্যয়ের শঙ্কা

ভারতীয় রুপির দাম
ভারতীয় রুপি। ছবি : সংগৃহীত

ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে নেমেছে। ডলারের বিপরীতে সোমবার (০৩ ডিসেম্বর) এক রুপির দর রেকর্ড সর্বনিম্ন ৮৭ দশমিক ২৯-তে এ দাঁড়িয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর শুল্ক আরোপের পর তার প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রায়ও।

সংবাদমাধ্যমটি আরও বলছে, ট্রাম্পের গৃহীত এই পদক্ষেপে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এটি চলতে থাকলে ভারতসহ উন্নয়নশীল দেশগুলো তার বড় ভুক্তভোগী হবে। উৎপাদন খরচের সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতিও বেড়ে যাবে।

ফরেক্স ব্যবসায়ীরা জানিয়েছেন, কানাডা, মেক্সিকোর ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরও করে ট্রাম্প বাণিজ্য যুদ্ধের প্রথম পদক্ষেপ নিয়েছেন। দ্রুতই এটি বিশ্ব বাণিজ্য যুদ্ধে রূপ নিতে পারে। তারা আরও জানান, বৈশ্বিক বাজারে মার্কিন ডলারের ব্যাপক চাহিদার ফলে ভারতীয় রুপির মান ক্রমাগত কমে যাচ্ছে।

গত বছরের নভেম্বর থেকেই ক্রমাগত ভারতীয় রুপির দরপতন ঘটছে। নানা চেষ্টা করেও এটা থামানো যাচ্ছে না। সর্বশেষ শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ছিল ৮৬.৬২। আজ সোমবার তা ৬৭ পয়সা কমে ডলারের বিপরীতে ৮৭.২৯ এ দাঁড়িয়েছে।

এদিকে রুপির দরপতনে ভারতের সব ক্ষেত্রে প্রভাব পড়ছে। বিশেষ করে বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তেমনি রুপির দরপতনে শেয়ারের পতনও অব্যাহত রয়েছে।

রুপির দরপতনে সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে। আমদানি-রপ্তানি থেকে শুরু করে বিদেশে শিক্ষার্থীদের পড়াশোনা, সব ক্ষেত্রেই বাড়তি খরচ করতে হচ্ছে। ফলে সাধারণ গ্রাহকদেরও এর মাসুল দিতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X