কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘অপারেশন সিঁদুর’ নিয়ে পোস্ট, গ্রেপ্তার মুসলিম অধ্যাপক

অশোকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলি খান মাহমুদাবাদ। ছবি : সংগৃহীত
অশোকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলি খান মাহমুদাবাদ। ছবি : সংগৃহীত

ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিতর্কিত’ মন্তব্য করার অভিযোগে অশোকা বিশ্ববিদ্যালয়ের একজন মুসলিম অধ্যাপককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

রোববার (১৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী দিল্লি থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে গ্রেপ্তার করা হয়। বিজেপি যুব মোর্চার হরিয়ানা শাখার সাধারণ সম্পাদক যোগেশ জাথেরির করা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়।

দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের হরিয়ানার সোনেপাতে অবস্থিত এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তদন্তে পুলিশ ও প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

কী বলেছিলেন মাহমুদাবাদ?

অপারেশন সিঁদুর পরিচালনার বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর নারী কর্মকর্তাদের সংবাদ সম্মেলন নিয়ে মাহমুদাবাদ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লেখেন, অনেক ডানপন্থি সমর্থক কর্নেল সোফিয়া কুরেশির প্রশংসা করছেন। এটা ভালো।

তবে তারা যদি একইরকম জোরালোভাবে গণপিটুনি, বুলডোজার অভিযান ও ঘৃণার রাজনীতির শিকার নাগরিকদেরও রক্ষা করার দাবি তোলেন, তাহলে সেটাই হবে প্রকৃত দেশপ্রেম।

তিনি আরও লেখেন, ‘নারী কর্মকর্তাদের সামনে এনে সংবাদ উপস্থাপন নিঃসন্দেহে একটি প্রতীকী কাজ। কিন্তু এসব যদি বাস্তবে সাধারণ নাগরিকদের নিরাপত্তায় প্রতিফলিত না হয়, তাহলে এটি নিছক লোক দেখানো এবং ভণ্ডামি।’

এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। হরিয়ানা রাজ্য মহিলা কমিশন মন্তব্যটিকে ‘নারী সেনা কর্মকর্তাদের প্রতি অবমাননাকর’ হিসেবে আখ্যা দিয়ে তাকে নোটিশ পাঠায়।

প্রসঙ্গত, পেহেলগামে এক সন্ত্রাসী হামলার পর ৬ মে ভারত চালু করে ‘অপারেশন সিঁদুর’। এরপর সেনাবাহিনীর নারী কর্মকর্তাদের সামনে রেখে প্রতিদিন সংবাদ সম্মেলন করে ভারতের প্রতিরক্ষা বিভাগ। এই ‘অপটিক্স’ নিয়েই সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলেন মাহমুদাবাদ।

পোস্টে তিনি সেনাবাহিনীর মুসলিম নারী কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশির নাম উল্লেখ করেন, যা সমালোচকদের দাবি অনুযায়ী, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিতর্কের জন্ম দেয়।

এদিকে মাহমুদাবাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় বলা হয়েছে, তার মন্তব্যে ‘সাম্প্রদায়িক বিভেদ’ ছড়ানোর উপাদান রয়েছে এবং তা ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ করেছে।

তবে মাহমুদাবাদ নিজেই তার মন্তব্যের ব্যাখ্যায় বলেন, আমি যা বলেছি, তা সম্পূর্ণভাবে নাগরিক ও সেনাদের নিরাপত্তার পক্ষে ছিল। আমার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। সেখানে কোনো নারীবিরোধী বা বিদ্বেষমূলক কিছু নেই।

এদিকে অপারেশন সিঁদুর ঘিরে ভারতে ‘রাষ্ট্রবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগে ধরপাকড় অব্যাহত রয়েছে। সম্প্রতি পাকিস্তানের কাছে তথ্য পাচারের অভিযোগে হরিয়ানার জনপ্রিয় ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রাসহ অন্তত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাহমুদাবাদের পোস্টে যে গণপিটুনি ও বুলডোজার অভিযানের উল্লেখ আছে, সেটিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও ইতোপূর্বে সমালোচনা করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ভারতীয় কর্তৃপক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে মুসলিমদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে, যেটিকে ‘বুলডোজার জাস্টিস’ বলা হচ্ছে। এটি গভীরভাবে বৈষম্যমূলক ও মানবাধিকার লঙ্ঘন।

উল্লেখ্য, ভারতের সুপ্রিম কোর্ট ‘বুলডোজার অভিযান’ বন্ধে নির্দেশ দিলেও মাঠপর্যায়ে তা কার্যকর হয়নি বলে বিভিন্ন অভিযোগ রয়েছে।

অধ্যাপক মাহমুদাবাদের গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে একাধিক বুদ্ধিজীবী ও একাডেমিকরা একত্রিত হয়েছেন। প্রায় ১২০০ শিক্ষাবিদ ও পেশাজীবী একটি খোলা চিঠিতে বলেন, অধ্যাপক মাহমুদাবাদ আসলে সেনাবাহিনীর সংযমের প্রশংসা করেছেন এবং ধর্মনিরপেক্ষ ভারতের আদর্শের পক্ষে অবস্থান নিয়েছেন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোষী বানানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X