কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৮:০৭ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যাত্রী (ভিডিও)

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের আহমেদাবাদে আজ (১২ জুন) দুপুরে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় সবাইকে মৃত ঘোষণা করার কয়েক ঘণ্টা পর এক চমকপ্রদ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় একজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই যাত্রী ছিলেন বিমানের ১১-এ নম্বর সিটে। ভিডিওতে দেখা গেছে, তিনি হেঁটে চলেছেন—সাদা টি-শার্ট এবং গাঢ় রঙের প্যান্ট পরে আছেন, শরীরেও তেমন কোনো দাহচিহ্ন নেই।

এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট এআই-১৭১ আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। বিমানটি তখন প্রায় ৮২৫ ফুট উচ্চতায় ছিল। হঠাৎ করেই এটি নিচে নামতে শুরু করে।

পাইলট দুর্ঘটনার ঠিক আগে ‘মে ডে’ সংকেত পাঠিয়েছিলেন। এরপরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে আকাশে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় একজন যাত্রীর বেঁচে যাওয়ার খবর দুর্ঘটনাটিকে আরও নাটকীয় এবং বিস্ময়কর করে তুলেছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে।

ভিডিওটি দেখতে এ লিংকে ক্লিক করুন

কালবেলা/পিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১০

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১১

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১২

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৩

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৪

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৫

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৬

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৭

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৮

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৯

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

২০
X