কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৭:৪৭ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে বিমান দুর্ঘটনায় ২০৪ জনের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে আজ বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনায় পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট এআই১৭১। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের এই বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন।

আহমেদাবাদের পুলিশ প্রধান জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় অন্তত ৫০ জন মেডিকেল শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়, যেখানে একটি ডাক্তারের হোস্টেলও ক্ষতিগ্রস্ত হয়।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ফ্লাইটটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক ছিলেন।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি মাটিতে পড়ার পর সঙ্গে সঙ্গে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

বিমান নির্মাতা বোয়িং জানিয়েছে, তারা এই ঘটনায় গভীরভাবে দুঃখিত এবং এয়ার ইন্ডিয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

এই দুর্ঘটনায় বিশ্ব নেতারা শোক প্রকাশ করেছেন। ব্রিটেনের রাজা চার্লস এক বিবৃতিতে বলেন, তিনি এই দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত এবং স্তব্ধ।

এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন, বিমানের উইং ফ্ল্যাপে যান্ত্রিক ত্রুটি থাকায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১০

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১১

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১২

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৩

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৫

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৬

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৮

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৯

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

২০
X