কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশে একমাত্র সামরিক ঘাঁটি থেকে সৈন্য প্রত্যাহার ভারতের

ভারতের একটি বিমানঘাঁটি। ছবি : সংগৃহীত
ভারতের একটি বিমানঘাঁটি। ছবি : সংগৃহীত

মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে অবস্থিত ভারতের একমাত্র বিদেশি পূর্ণাঙ্গ বিমানঘাঁটি থেকে নিজেদের সৈন্য ও সামরিক সরঞ্জাম নীরবে প্রত্যাহার করেছে নয়াদিল্লি। আয়নি বিমানঘাঁটি থেকে সৈন্য সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে প্রায় দুই দশক ধরে ওই অঞ্চলে ভারতের সামরিক উপস্থিতির অবসান ঘটেছে।

রোববার (০৯ নভেম্বর) ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

সোভিয়েত আমলে তাজিকিস্তানের রাজধানী দুশানবের কাছাকাছি নির্মিত আয়নি বিমানঘাঁটিটি সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর অচল হয়ে পড়ে। পরে ২০০২ সালে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারত ঘাঁটিটি সংস্কারের উদ্যোগ নেয় এবং ৮ কোটি ডলার বিনিয়োগ করে ঘাঁটিটি আধুনিক করে গড়ে তোলে।

এই ঘাঁটি থেকে ভারত সহজেই চীন, পাকিস্তান, আফগানিস্তান ও রাশিয়ার ওপর নজরদারি চালাতে পারত। কিন্তু সেই সুযোগটি এবার কেড়ে নিয়েছে চীন ও রাশিয়া। দুই পরাশক্তিধর দেশের চাপে পড়ে এই ঘাঁটি থেকে গোপনে ভারত তাদের সেনাবাহিনী সরিয়ে নিয়েছে।

সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে, তাজিকিস্তানের সঙ্গে সীমিত দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে আয়নি ঘাঁটিটি পরিচালনা করে আসছিল ভারত। কিন্তু এই চুক্তির মেয়াদ ২০২২ সালে শেষ হওয়ার পর ভারত আনুষ্ঠানিকভাবে ঘাঁটিটি তাজিক সরকারের কাছে হস্তান্তর করে।

তবে কূটনৈতিক সূত্রগুলো সরকারি দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে জানায়, রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান চাপের মধ্যে পড়ে ভারতের সঙ্গে নতুন করে চুক্তিতে রাজি হয়নি তাজিকিস্তান। এরপরই ভারত ধীরে ধীরে নিজেদের কর্মী ও সরঞ্জাম সরিয়ে নেয় এবং পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নীরবে সম্পন্ন হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১১

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১২

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৩

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৪

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৫

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৬

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৭

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৮

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৯

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

২০
X