কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৩ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের পর্যটননগরী গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন ও দেশটির গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

শনিবার রাতে (৭ ডিসেম্বর) উত্তর গোয়ার আরপোরা গ্রামের একটি নাইটক্লাবে হঠাৎ বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আগুন ছড়িয়ে পড়ে। রাত ১২টার দিকে শুরু হওয়া এ অগ্নিকাণ্ডে কয়েকজন পর্যটকসহ রান্নাঘরের বহু কর্মী নিহত হন বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এক্স-এ লিখেছেন, গোয়ার জন্য আজ অত্যন্ত বেদনাদায়ক দিন। আরপোরায় ভয়াবহ আগুনে ২৩ জনের প্রাণহানি ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে নিচ্ছেন। ভবন থেকে উঠছে আগুনের গোলা ও ঘন ধোঁয়া।

মুখ্যমন্ত্রী সাওয়ান্ত সাংবাদিকদের বলেন, মৃতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছেন। এ ছাড়া তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা শ্বাসরোধে মারা গেছেন। নিহতদের মধ্যে অন্তত তিনজন নারী বলে নিশ্চিত করেন তিনি।

পিটিআই সূত্র জানিয়েছে, রান্নাঘরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। পরে এএনআই জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং সব মরদেহ উদ্ধার করা হয়েছে।

গোয়া আরব সাগর উপকূলে অবস্থিত ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র, যেখানে প্রতি বছর লাখো দেশি-বিদেশি পর্যটক ভিড় করেন এর নাইটলাইফ, বালুকাবেলা এবং স্বাচ্ছন্দ্যময় পরিবেশ উপভোগ করতে।

সূত্র : আল জাজিরা

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

১০

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১১

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১২

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১৩

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

১৪

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১৫

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১৬

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১৭

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৮

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৯

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

২০
X