কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

৩০০ কিলোমিটার রিকশা চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন ৭৫ বছরের বৃদ্ধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের ওড়িশার সম্বলপুর জেলার মোদিপাড়া গ্রামের বাসিন্দা ৭৫ বছর বয়সী বাবু লোহার তার ৭০ বছর বয়সী পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী জ্যোতিকে চিকিৎসা করাতে পায়ে চলা রিকশায় করে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। এই অসাধারণ দৃঢ়তা ও স্ত্রীর প্রতি অটুট ভালোবাসার গল্প বিহারের ‘পাহাড়ি মানুষ’ দশরথ মাঝির কথা মনে করিয়ে দিয়েছে।

রোববার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সম্বলপুরের স্থানীয় চিকিৎসকরা জ্যোতির স্ট্রোকের পর বিশেষজ্ঞ চিকিৎসার জন্য কটকের এসসিবি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (এসসিবিএমসিএইচ) যাওয়ার পরামর্শ দেন। অর্থের অভাবে প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করতে না পেরে বাবু লোহার তার রিকশাকেই অস্থায়ী অ্যাম্বুলেন্সে পরিণত করেন। পুরনো কুশন দিয়ে রিকশার ভেতরটা আরামদায়ক করে স্ত্রীকে বসান এবং ৯ দিন ধরে প্যাডেল চালিয়ে কটকে পৌঁছান। দিনে পথ চলতেন, রাতে পথের ধারের দোকানের কাছে আশ্রয় নিতেন।

দুই মাস ধরে কটকের হাসপাতালে জ্যোতির নিবিড় চিকিৎসা চলে। ১৯ জানুয়ারি চিকিৎসা শেষে ফিরতি যাত্রা শুরু করেন তারা। কিন্তু চৌদওয়ারের কাছে একটি গাড়ি রিকশায় ধাক্কা দিলে জ্যোতি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় তাদের।

স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. বিকাশ শুধু চিকিৎসাই করেননি, ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তাও দেন যাতে দম্পতি নিরাপদে বাড়ি ফিরতে পারেন। বাবু লোহার বলেন, “আমাদের আর কেউ নেই, আমরা শুধু একে অপরের।”

এই ঘটনা স্থানীয় ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বয়স্ক দম্পতির এই যাত্রা ও দুর্ঘটনার পরও অটল মনোভাব গ্রামীণ ভারতে স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক সীমাবদ্ধতার চিত্র তুলে ধরেছে। অনেকে এ ঘটনাকে মানবিকতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১০

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১১

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১২

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৩

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৪

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৫

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৬

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৭

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৮

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৯

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

২০
X