কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আবারও বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান তেজাস

ভারতীয় যুদ্ধবিমান তেজাস। ছবি : সংগৃহীত
ভারতীয় যুদ্ধবিমান তেজাস। ছবি : সংগৃহীত

মাত্র তিন মাসের ব্যবধানে আবারও দুর্ঘটনার কবলে পড়েছে ভারতের নিজস্ব উদ্যোগ ও প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজাস। ভারতের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ঘটেছে এ দুর্ঘটনা। খবর দ্য হিন্দুর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ভারতের বিমান বাহিনী (আইএএফ)-এর পক্ষ থেকে বলা হয়েছে, গত ৭ ফেব্রুয়ারি ঘটেছে এ দুর্ঘটনা। কোন ঘাঁটিতে ঘটেছে তা উল্লেখ করা হয়নি আইএএফের বিবৃতিতে। তবে বলা হয়েছে, ওই তেজাসটি ছিল এক আসনের (সিঙ্গেল সিট)। তেজাস বিমানটি প্রশিক্ষণ ফ্লাইট শেষে ঘাঁটিতে ফিরে যাচ্ছিল। অবতরণের সময় সেটির ব্রেক অকার্যকর হয়ে যায় এবং এর ফলে রানওয়ে থেকে ছিটকে গিয়ে দুমড়েমুচড়ে যায় যুদ্ধবিমানটি।

বিপদ আঁচ করতে পেরে দুর্ঘটনার মুহূর্তে বিমান থেকে চালক বেরিয়ে এসেছিলেন। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজাস দেশটির বিমানবাহিনীতে যুক্ত হয় ২০১৫ সালের ১৭ জানুয়ারি। বিমানটি তৈরি করেছে ভারতীয় কোম্পানি হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড (হ্যাল)।

৭ ফেব্রুয়ারি তেজাসের যে ব্যাচের যুদ্ধবিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে, সেই ব্যাচের প্রায় ৩০টি সিঙ্গেল সিটেড বিমান রয়েছে ভারতের বিমানবাহিনীতে। দুর্ঘটনার পর সেই ৩০টি বিমানের সবগুলোকে গ্রাউন্ডেড করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে বিমান বাহিনীর বিবৃতিতে।

এটি তেজাসবহরের তৃতীয় বড় দুর্ঘটনা। প্রথম দুর্ঘটনাটি ঘটে ২০২৪ সালের মার্চে। ওই সময় রাজস্থানের জয়সালমিরের কাছে প্রদর্শনী শেষে ফেরার পথে একটি তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। অবতরণের চূড়ান্ত পর্যায়ে বিমানটি নিয়ন্ত্রণ হারালে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ২০২৫ সালের নভেম্বরে দুবাই এয়ার শো চলাকালে। প্রদর্শনীতে উড্ডয়নের সময় একটি তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হলে পাইলট নিহত হন। ওই ঘটনার তদন্ত এখনো চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X