কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ
ভারত

মেয়ে হওয়ায় যমজ শিশুকে হত্যা, বাবা-চাচা-দাদা-দাদি গ্রেপ্তার

হত্যার শিকার যমজশিশু। ছবি: সংগৃহীত
হত্যার শিকার যমজশিশু। ছবি: সংগৃহীত

সন্তানের জন্য মানুষের আকুতির যেন শেষ নেই। তবে এবার সামনে এসেছে একটি রোমহর্ষক ঘটনা। মেয়ে হওয়ায় যমজ শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবা-চাচা-দাদা-দাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (০৬ এপ্রিল) এনডিটিভির এক প্রতিবেদনে এমন ঘটনা উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের একটি গ্রামে চার বছর বয়সী যমজ কন্যাশিশু হত্যার ঘটনায় ভয়াবহ ও নৃশংস তথ্য উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, শুধু ছেলে সন্তানের আকাঙ্ক্ষা থেকেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শ্রীশাইলাম তার বাবা অশোক, মা লবণ্য এবং ছোট ভাই রাকেশের সঙ্গে মিলে কয়েক মাস ধরে এই হত্যার পরিকল্পনা করেন। তাদের ধারণা ছিল, কন্যাসন্তান ভবিষ্যতে পরিবারের ওপর ‘বোঝা’ হয়ে দাঁড়াবে।

তদন্ত কর্মকর্তা এ নিরঞ্জন রেড্ডি জানান, অভিযুক্ত শুরু থেকেই কন্যাসন্তান চাননি। স্ত্রী গর্ভবতী থাকাকালীনই তিনি জোরপূর্বক গর্ভপাত করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তার স্ত্রী মৌনিকা এতে রাজি হননি।

২০২২ সালে যমজ কন্যার জন্ম হলেও অভিযুক্তরা তাদের মেনে নিতে পারেননি। পুলিশ জানিয়েছে, তিনি হাসপাতালে গিয়ে সন্তানদের কাছেও যাননি। পরিবারের অন্য সদস্যরাও মেয়েশিশু জন্ম নেওয়ায় অসন্তুষ্ট ছিলেন। ঘটনার চার দিন আগে থেকেই হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। গত ৩ এপ্রিল অভিযুক্ত তার স্ত্রীকে বাড়িতে রেখে দুই শিশুকে নিয়ে কৃষি ক্ষেতে যান।

সেখানে একটি কূপের পাশে খেলতে থাকা অবস্থায় প্রথমে এক শিশুকে কূপে ফেলে দেন, এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এরপর দ্বিতীয় শিশু পানিতে বাঁচার চেষ্টা করলে অভিযুক্ত নিজে কূপে নেমে তাকে ডুবিয়ে হত্যা করেন।

পুলিশ কর্মকর্তা জানান, এটি অত্যন্ত নির্মম ও পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার পর অভিযুক্ত ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করেন এবং চিৎকার করে লোকজন ডাকেন। পরে তার স্ত্রী ঘটনাস্থলে এসে এক শিশুকে কূপের পাশে এবং অন্যজনকে নিখোঁজ দেখতে পান।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামবাসী ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করলে অভিযুক্তের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা তাকে মারধরও করে। পরে তিনি পালিয়ে গিয়ে পরিবারের সদস্যদের জানান যে, ‘পরিকল্পনা সফল হয়েছে’। পরবর্তীতে চারজন অভিযুক্তই পালিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিলেও পুলিশ তাদের গ্রেপ্তার করে।

তদন্ত কর্মকর্তা বলেন, এটি আমাদের দেখা সবচেয়ে ভয়াবহ ও অমানবিক অপরাধগুলোর একটি। শুধু মেয়ে হওয়ার কারণে নিষ্পাপ শিশুদের হত্যা করা হয়েছে। জড়িত সবাইকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X