রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

যৌন হয়রানির অভিযোগে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

ভগিরথ সাই ও তার বাবা বন্দি সঞ্জয়। ছবি: সংগৃহীত
ভগিরথ সাই ও তার বাবা বন্দি সঞ্জয়। ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলে বন্দি ভগিরথ সাইয়ের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তেলেঙ্গানা হাইকোর্ট অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে অস্বীকৃতি জানানোর পর তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়।

শনিবার (১৬ মে) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সঞ্জয়, যিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য, তদন্তের স্বার্থে ছেলে সাইকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে জানিয়েছেন। তার বিরুদ্ধে ১৭ বছর বয়সী এক তরুণী হয়রানি ও যৌন নিপীড়নের অভিযোগ আনার পর এ মামলা দায়ের করা হয়।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কুমার লেখেন, আইনের চোখে সবাই সমান বলে তিনি বিশ্বাস করেন। তিনি লেখেন, ‘আইন ও বিচারব্যবস্থার প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে আজ আমার ছেলে বন্দি ভগিরথ সাই আমাদের আইনজীবীদের মাধ্যমে তেলেঙ্গানা পুলিশের সামনে তদন্তের জন্য হাজির হয়েছে। আমি আগেও বলেছি, আমার ছেলে বা সাধারণ নাগরিক যেই হোক, আইনের চোখে সবাই সমান। আমার ছেলে ধারাবাহিকভাবে বলে আসছে যে সে কোনো ভুল করেনি। আমাদের হাতে থাকা প্রমাণ আইন বিশেষজ্ঞদের সামনে উপস্থাপন করার পর তারা আমাদের পরামর্শ দিয়েছেন যে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির যথাযথ সমাধান হবে।’

তিনি বলেন, ‘আমি তদন্তে পূর্ণ সহযোগিতা এবং বিচারব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শনে বিশ্বাস করি। মামলায় আদালতের কার্যক্রম চলছে। আগামী সপ্তাহে আদেশ আসার সম্ভাবনা রয়েছে। আমি মনে করেছি, তদন্তে সহযোগিতার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো দ্বিধা থাকা উচিত নয়। বিচারব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা আছে। বিচার পেতে দেরি হতে পারে, কিন্তু বিচার অস্বীকার করা হবে না।’

শুক্রবার গভীর রাত পর্যন্ত চলা শুনানিতে তেলেঙ্গানা হাইকোর্ট সাইকে গ্রেপ্তার থেকে অন্তর্বর্তী সুরক্ষা দিতে অস্বীকৃতি জানায়। সাইয়ের আইনজীবী আদালতে দাবি করেন, মামলার অভিযোগকারী ওই তরুণীর মা জানিয়েছেন, তার মেয়ে গত বছর সাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল এবং সম্পর্কটি স্বাভাবিক ও সৌহার্দ্যপূর্ণ ছিল। তবে ভুক্তভোগীর আইনজীবী জামিনের আবেদনটির বিরোধিতা করেন।

বিচারপতি টি মাধবী দেবী বলেন, এই পর্যায়ে কোনো অন্তর্বর্তী আদেশ দেওয়ার পক্ষে তিনি নন।

সাই দাবি করে আসছেন, এই মামলা আসলে তাকে ‘হানি-ট্র্যাপ ও চাঁদাবাজির’ মাধ্যমে ফাঁসানোর চেষ্টা। তিনি বলেন, এর আগেই তিনি পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে ওই তরুণী ও তার পরিবার তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল এবং ৫ কোটি রুপি দাবি করছিল।

অন্যদিকে কুমারও অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এগুলো বিরোধী দলের ছড়ানো মিথ্যা প্রচারণা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

বেদনার আকাশ

১০

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১১

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১২

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৩

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৪

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১৫

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

১৬

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

১৭

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

১৮

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, বিদায় নিলেও সুখবর মিলল ব্রাজিল সমর্থকদের

১৯

সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত

২০
X