কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে ৯ কিলোমিটার হেঁটে ব্যাংকে পুত্রবধূ

ছবি : ভিডিও থেকে থেকে নেওয়া
ছবি : ভিডিও থেকে থেকে নেওয়া

৯০ বছর বয়সী শাশুড়িকে পিঠে বহন করে এক নারী দুর্গম বনপথ ও পাথুরে রাস্তা দিয়ে হাঁটছেন। মাথার ওপর তপ্ত রোদ, আর কাঁধে জীবনের কঠিন বাস্তবতা। দৃশ্যটি যেন পুরনো বিক্রম-বেতালের গল্পের কথা মনে করিয়ে দেয়; প্রতিকূল পথ পাড়ি দিয়ে পিঠে আরেকজনকে বহন করে এগিয়ে চলা এক মানুষ। তবে এটি কোনো লোককথা নয়; ভারতের ছত্তিশগড়ের এক প্রত্যন্ত অঞ্চলে সরকারি মৌলিক সামাজিক সুরক্ষা (পেনশন) সুবিধা পেতে মানুষের সংগ্রামের বাস্তব চিত্র।

ছত্তিশগড়ের সুরগুজা জেলার মেইনপাট অঞ্চল থেকে প্রকাশিত এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে ভারতের প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে পেনশন সেবা পৌঁছে দেওয়ার বাস্তবতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সুখমনিয়া বাই নামে ওই নারী তার বৃদ্ধ শাশুড়িকে পিঠে করে প্রায় ৯ কিলোমিটার পথ হেঁটে ব্যাংকে নিয়ে যান, যাতে তিনি পেনশনের টাকা তুলতে পারেন। বনাঞ্চলঘেরা এই অঞ্চলে যোগাযোগব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় বাসিন্দাদের প্রায়ই দুর্গম পথ ও ঝরনা পেরিয়ে হেঁটে মৌলিক সেবা গ্রহণ করতে হয়।

স্থানীয়রা আরও জানিয়েছেন, কয়েক মাস ধরেই সুখমনিয়া বাইকে এভাবে যাতায়াত করতে হচ্ছে। কারণ পেনশন পাওয়ার জন্য উপকারভোগীদের ব্যাংকে সরাসরি উপস্থিত হয়ে আঙুলের ছাপ বা পরিচয় যাচাই সম্পন্ন করতে হয়।

তবে ভিডিওটির যে অংশটি সবচেয়ে বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে, তা হলো সেখানে শোনা কথোপকথন।

ভিডিও ধারণকারী এক ব্যক্তি স্থানীয় উপভাষায় ওই নারীকে জিজ্ঞেস করেন, কেন তিনি এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে বৃদ্ধ শাশুড়িকে পিঠে করে নিয়ে যাচ্ছেন। জবাবে নারীটি জানান, বৃদ্ধাকে সরাসরি ব্যাংকে নিয়ে গেলে তবেই পেনশনের টাকা পাওয়া যাবে।

তিনি আরও বলেন, এলাকায় কোনো পরিবহন সুবিধা নেই। ফলে ঝরনা ও দুর্গম বনপথ অতিক্রম করেই ব্যাংকে যেতে হয়। কথোপকথনের একপর্যায়ে তিনি জানান, পরিবারটি প্রায় ১ হাজার ৫০০ রুপি পেনশন পায়, যা কখনো কখনো কয়েক মাসের টাকা একসঙ্গে দেওয়া হয়।

নারীটি আরও দাবি করেন, আগে পেনশনের অর্থ স্থানীয়ভাবে পৌঁছে দেওয়া হতো বা উপকারভোগীরা তুলনামূলক সহজে তা পেতেন। কিন্তু সেই ব্যবস্থা এখন আর নেই। ফলে তার মতো পরিবারগুলোকে মৌলিক সামাজিক সুরক্ষা সুবিধা পেতেও শারীরিকভাবে কষ্টকর যাত্রা করতে হচ্ছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘ডিজিটাল ইন্ডিয়া’ উদ্যোগ এবং ঘরে ঘরে সরকারি সেবা পৌঁছে দেওয়ার দাবি সত্ত্বেও কেন প্রত্যন্ত অঞ্চলের বৃদ্ধ ও শয্যাশায়ী পেনশনভোগীদের এখনো পরিচয় যাচাইয়ের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে।

অনেক দর্শকের কাছে এই দৃশ্য নীতিগত ঘোষণা ও বাস্তব পরিস্থিতির মধ্যকার ব্যবধানের উদাহরণ হয়ে উঠেছে। বিশেষ করে আদিবাসী ও বনাঞ্চলঘেরা অঞ্চলে দুর্গম ভৌগোলিক পরিবেশ এবং সীমিত প্রশাসনিক উপস্থিতির কারণে মৌলিক অধিকার ও সরকারি সুবিধা পাওয়াও এখনো অনেক মানুষের জন্য কঠিন সংগ্রামের বিষয় হয়ে রয়েছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কে, ভবিষ্যদ্বাণী করলেন ইংলিশ কিংবদন্তি

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত

গাজীপুরে জামায়াতে ইসলামীর ৩ দিনব্যাপী শিক্ষাশিবির শুরু

ট্রেনে কাটা পড়ে গার্মেন্টকর্মী নিহত

আমরা জনগণের সরকার, মানুষের পাশেই আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে: ডেপুটি স্পিকার 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ:  ড. মাসুদ

ইউরোপের বাইরে খেলেও কি ব্যালন ডি’অর জেতা যায়?

নিষিদ্ধ পলিথিনের স্বর্গরাজ্য চট্টগ্রাম, থামছে না সরবরাহ

১০

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৪

১১

কামরাঙ্গীরচরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে 

১২

ওমানে মার্কিন রাডার স্থাপনায় আইআরজিসির হামলা

১৩

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানবীজ-চারা, ১৫ দিনের মধ্যে সব গবাদিপশুকে টিকা: কৃষিমন্ত্রী

১৪

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল-গ্লাভস জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৫

ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট উজ্জ্বল দৃষ্টান্ত: মন্ত্রী আরিফুল

১৬

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান

১৭

ভাষণ প্রচার না করায় শীর্ষ ৩ গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি দিলেন ট্রাম্প

১৮

অর্থমন্ত্রীর উপস্থিতিতে ত্রাণ বিতরণ, ধসে পড়ল মঞ্চ

১৯

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনস্যুলার-পাসপোর্ট সেবা মিলবে ২৫ জুলাই থেকে

২০
X