কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

গোয়ার কথা বলে অযোধ্যায় হানিমুন, ডিভোর্স আবেদন স্ত্রীর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হানিমুন নিয়ে জল্পনা-কল্পনা অনেকের থাকে। তেমন পারিবারিক অবস্থা থাকলে বিদেশে হানিমুনের আকাঙ্ক্ষাও অস্বাভাবিক নয়। তবে এবার সামনে এসেছে বিচিত্র এক ঘটনা। হানিমুনে গোয়ার কথা বলে স্ত্রীকে অযোধ্যায় নিয়ে গেছেন এক স্বামী। আর তাতেই বেঁধে গেছে বিপত্তি। এজন্য ডিভোর্সের আবেদন করেছেন স্ত্রী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিয়ের পর গোয়ায় হানিমুকে নিতে চেয়েছিলেন স্বামী। কিন্তু পাঁচ মাস পর তিনি স্ত্রীকে নিয়ে অযোধ্যায় গেছেন। এজন্য হানিমুন থেকে ফেরার ১০ দিন পর স্ত্রী ডিভোর্সের আবেদন করেছেন। আর ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। মামলাটি গত ১৯ জানুয়ারি ভূপাল পারিবারিক আদালতে রয়েছে।

ডিভোর্স পিটিশনে নারী বলেন, তার স্বামী আইটি সেক্টরে কাজ করেন। বেশ ভালো বেতনও পান তিনি। এ ছড়া তিনি নিজেও ভালো অর্থ আয় করেন। ফলে তাদের বিদেশে হানিমুন করা অস্বাভাবিক কিছু নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক অবস্থা থাকার পরও তার স্বামী মা-বাবার দেখাশুনার কথা বলে বিদেশে হানিমুনের প্রস্তাব নাকচ করে দেন। পরে তারা গোয়া বা ভারতের দক্ষিণে হানিমুনের সিদ্ধান্ত নেন।

তবে যাত্রার একদিন আগেই পরিকল্পনা বদলে ফেলেন স্বামী। তিনি স্ত্রীকে না জানিয়ে অযোধ্যা ও ভারানসীর বিমানের টিকিট বুক করেন। এরপর যাত্রার আগের দিন স্ত্রীকে জানান যে তারা অযোধ্যায় যাচ্ছেন এবং তাদের সাথে তার মাও থাকছেন। কারণ, তার মা রাম মন্দির উদ্বোধনের আগে শহরটিতে যেতে চাচ্ছিলেন।

যাত্রার আগে বিষয়টি জেনেও কোনো আপত্তি করেননি স্ত্রী। তবে হানিমুন থেকে ফিরেই বেঁকে বসেন স্ত্রী। পারিবারিক আদালতে এজন্য স্বামীর থেকে ডিভোর্সের আবেদন করেন তিনি।

এক বিবৃতিতে তিনি জানান, তার স্বামী তার চেয়ে পরিবারের বেশি যত্ন নিয়েছেন। অন্যদিকে স্বামীর দাবি তার স্ত্রী ছোট একটি বিষয় নিয়ে কেবল হৈ চৈ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X