তামজিদ হোসেন
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

দেশীয় শোবিজে বছরের আলোচিত ডিভোর্স

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিদায় নিচ্ছে ২০২৫। হিসাব-নিকাশের খাতায় একের পর এক স্মৃতি, সাফল্য আর ক্ষতের দাগ রেখে বিদায় নিতে বসেছে বছরটি। বিশ্বজুড়ে শোবিজ অঙ্গনে এই বছরটা ছিল যেন টালমাটাল এক অধ্যায়। কোথাও কাজের সংকট, কোথাও সিনেমা হলের ঝাঁপ নামা, আবার কোথাও সামাজিকমাধ্যমের অতিমাত্রিক আসক্তি বদলে দিয়েছে বিনোদনের ভাষা ও দর্শকের অভ্যাস। তবে আলোঝলমলে পর্দার বাইরেও চলেছে আরেক বাস্তবতা—তারকাদের ব্যক্তিগত জীবনের নীরব লড়াই। দেশীয় শোবিজে যেখানে বিয়ের আনন্দঘন খবরগুলো শিরোনাম দখল করেছে বারবার, সেখানে ভাঙনের গল্প খুব বেশি সামনে আসেনি। তবু অল্প কয়েকটি বিচ্ছেদ ও সম্পর্কের ইতি যেন মনে করিয়ে দিয়েছে, তারকাদের জীবনও আবেগ, টানাপোড়েন আর অসমাপ্ত গল্পেরই আরেক নাম।

দিলশাদ নাহার কনা

এ বছর ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তনের মুখে পড়েন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টেনে তিনি আলাদা হন স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনের কাছ থেকে। ছয় বছর আগে ভালোবেসে বিয়ে করলেও বনিবনা না হওয়ায় গত ১৬ জুন তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর কনার ফের বিয়ের খবর নিয়ে আলোচনার ঝড় উঠলেও শেষ পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে।

হৃদয় খান

সংগীতশিল্পী হৃদয় খান চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি তার তৃতীয় বিয়ের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন। ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিকভাবে হুমায়রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও দীর্ঘ সাত বছরের বেশি সময় পর সেই সম্পর্কে ইতি টানেন এই জনপ্রিয় শিল্পী।

রাশেদ মামুন অপু

অভিনেতা রাশেদ মামুন অপুর ঘর ভেঙেছে আসলে ছয় বছর আগেই, তবে বিষয়টি এতকাল অগোচরে ছিল। গত ১৪ ডিসেম্বর তার স্ত্রী, সংবাদপাঠিকা মমরেনাজ মোমো বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আনেন। এর মাধ্যমে দীর্ঘদিনের আড়ালে থাকা সত্যিটি সামনে আসে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X