কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৩:৩৭ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আমিরাতে বাংলাদেশিদের গ্রেপ্তারে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি

হিউম্যান রাইটস ওয়াচ ও আমিরাতের পতাকা। ছবি : সংগৃহীত
হিউম্যান রাইটস ওয়াচ ও আমিরাতের পতাকা। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের অভিযোগে ৫৭ বাংলাদেশিকে যাবজ্জীবনসহ দীর্ঘমেয়াদি সাজা দিয়েছেন দেশটির আদালত। তড়িঘড়ি করে বাংলাদেশিদের এমন সাজার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

গত ২৪ জুলাই সংগঠনটি এ বিবৃতি দিয়েছে। রোববার (২৮ জুলাই) হিউম্যান রাইটস ওয়াচের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিবৃতি প্রকাশ করা হয়েছে।

‘Unjust Convictions Follow Bangladesh Protests’ শিরোনামে দেওয়া এ বিবৃতিতে আমিরাত কর্তৃপক্ষের বিচারিক প্রক্রিয়াকেও সমালোচনা করা হয়েছে। তড়িঘড়ি করে দীর্ঘমেয়াদি সাজা ঘোষণাকে বিচারিক উপহাস বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে যে কোনো ধরনের বিক্ষোভ অবৈধ। সেখানে যে কোনো ধরনের বিক্ষোভ মিছিলের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান দেখানো হয়। ফলে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় দেশটিতে গত ২১ জুলাই ৫৭ বাংলাদেশিকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়। এরমধ্যে তিনজনকে যাবজ্জীবন এবং একজনকে ১১ বছর ও ৫৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেয় আবুধাবির একটি আদালত।

হিউম্যান রাইটস ওয়াচ এ বিচারিক কার্যক্রম নিয়ে উদ্বেগ করেছে। সংগঠনটি বলছে, এভাবে বিচারিক কার্যক্রম অপমানজনক। এ ছাড়া বিচারিক কার্যক্রমের ন্যায্যতা এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণের বিষয়েও বিবৃতিতে উদ্বেগের কথা বলা হয়েছে।

সংগঠনটির আরব আমিরাতের গবেষক জয় শিয়া বলেন, যখন ৪৮ ঘণ্টারও কম সময়ের তদন্ত শুরু হয়ে বিচারও শেষ করা হয়, তখন আসামিদের ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ থাকে না। তিনি এটিকে বিচারিক উপহাস বলে মন্তব্য করেন। বলেন, আমিরাত কর্তৃপক্ষের উচিত অবিলম্বে দণ্ডিত সবাইকে মুক্তি দেওয়া।

আন্তর্জাতিক এ মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, গত ১৯ জুলাই এবং সমসাময়িক অন্তত ৬টি টিকটক ও এক্স ভিডিও যাচাই করেছে। এসব ভিডিও আবুধাবি, আজমান এবং দুবাইয়ের আল সাতওয়া এবং ডাউনটাউনে ধারণ করা হয়েছে। এসব ভিডিওতে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ অবস্থান দিয়ে স্লোগান এবং বিক্ষোভ করতে দেখা গেছে। ভিডিওগুলো বিশ্লেষণে বিক্ষোভকারীদের কারো হিংসাত্মক কাজ বা স্লোগানে সহিংসতা উসকে দেওয়ার মতো ভাষা ব্যবহার করতে দেখা যায়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বাংলাদেশি কর্তৃপক্ষ বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের উচিত দেশটির কাছে ৫৭ বাংলাদেশির মুক্তির আহ্বান জানানো উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X