কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বৈরুতে বিপাকে বাংলাদেশিরা, দ্রুত সরে যাওয়ার পরামর্শ

লেবাননের রাজধানী বৈরুতে সর্বশক্তি নিয়ে হামলা শুরু করেছে ইসরায়েল। ছবি : সংগৃহীত
লেবাননের রাজধানী বৈরুতে সর্বশক্তি নিয়ে হামলা শুরু করেছে ইসরায়েল। ছবি : সংগৃহীত

গাজার পর এবার লেবাননে সর্বশক্তি নিয়ে হামলা শুরু করেছে ইসরায়েল। এর ফলে বিপজ্জনক এলাকায় পরিণত হয়েছে দক্ষিণ বৈরুত। চলমান পরিস্থিতিতে জানমালের নিরাপত্তায় সেখান থেকে বাংলাদেশিদের অবিলম্বে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে একথা জানায় বৈরুতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস। বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের বৈরুতের উত্তরে অথবা অন্য কোনো নিরাপদ এলাকায় অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল পাঁচদিন ধরে দক্ষিণ বৈরুতের কিছু কিছু এলাকায় ক্রমাগত বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। আক্রমণ দেখে বোঝা যাচ্ছে, দক্ষিণাঞ্চলীয় দাহি এবং এর কাছাকাছি এলাকায় থাকা অত্যন্ত বিপজ্জনক। এ অবস্থায় যেসব প্রবাসী বাংলাদেশি এখনো সেখানে রয়েছেন, জানমালের নিরাপত্তায় তাদের দ্রুত ওই এলাকা ত্যাগ করতে হবে।

গত সোমবার থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। শিয়াপন্থি গেরিলা গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলার লক্ষ্য হলেও এখন পর্যন্ত কমপক্ষে সাতশজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অন্যদিকে, গাজায় ইসরায়েলি সেনা অভিযানে নিহত হয়েছেন সাড়ে ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আহতদের সংখ্যা লাখ ছুঁই ছুঁই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X