কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৭:০৩ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

ইরানের হামলার পর বাড়ল তেলের দাম

অপরিশোধিত তেল উত্তোলন করার ছবি। সংগৃহীত ছবি।
অপরিশোধিত তেল উত্তোলন করার ছবি। সংগৃহীত ছবি।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সম্প্রতি ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আর এর পরেই বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এ হামলায় তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে এই দামবৃদ্ধি পেয়েছে বলে রয়টার্স ও আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

সম্প্রতি লেবাননে ইসরায়েলের হামলার মধ্যে ইরান মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তেলআবিবে ক্ষেপণাস্ত্র ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও ইসরায়েলি সরকার দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাশাপাশি নিরাপত্তাসংক্রান্ত নানা ব্যবস্থা গ্রহণ করেছে।

এদিকে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের গুরুত্বপূর্ণ সদস্য ইরান। বিশ্লেষকরা বলছেন, লেবানন ও গাজার যুদ্ধে ইরানের সরাসরি সম্পৃক্ততা তেল সরবরাহে বিঘ্ন ঘটার সম্ভাবনা বাড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বাত্মক যুদ্ধ বাধলে তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় ব্যারেলপ্রতি ১.০৫ ডলার বা ১.৪৮ শতাংশ দাম বেড়ে ৭০.৮৬ ডলারে দাঁড়িয়েছে। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। অপরদিকে ব্রেন্ট অপরিশোধিত তেল ৮৩ সেন্ট বা ১.১৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাম ৭৪.৩৯ ডলার হয়েছে।

রয়টার্সের খবর অনুযায়ী, আন্তর্জাতিকভাবে তেলের দাম নির্ধারণের গুরুত্বপূর্ণ সূচক ব্রেন্ট ক্রুড এক শতাংশ বৃদ্ধি পেয়েছে। এখন বিশ্ববাজারে তেল ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৪০ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। সবশেষ মঙ্গলবার লেনদেনের সময় এটি ৫ শতাংশ পর্যন্ত বেশি দামে বিক্রি হয়েছে।

মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, ইরান হলো বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ।

তেল ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়লে হরমুজ প্রণালির শিপিং কার্যক্রমে প্রভাব পড়তে পারে। ওমান ও ইরানের মধ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ এই শিপিং রুট দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহ করা হয়।

এ ছাড়া ওপেকের সদস্য দেশ সদস্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাক তাদের রপ্তানিকৃত বেশিরভাগ তেল এই হরমুজ প্রণালি দিয়ে বিশ্ববাজারে পাঠায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X