কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে হামলার জেরে পদক্ষেপ নিল রাশিয়া

ইসরায়েলের হামলায় লেবাননের একটি শহরে ধোঁয়া উড়ছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
ইসরায়েলের হামলায় লেবাননের একটি শহরে ধোঁয়া উড়ছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়া লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাশিয়া এ খবর জানায়।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, একটি বিশেষ ফ্লাইট রাশিয়ান কূটনীতিকদের পরিবারের সদস্যদের নিয়ে বৈরুত ছেড়েছে। দেশটির জরুরি মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভ বলেছেন, আজ লেবানন থেকে প্রায় ৬০ জন রাশিয়ায় পৌঁছাবে।

তার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে।

রাশিয়াসহ অন্যান্য দেশ প্রায় এই ধরনের পরিস্থিতিতে সংঘাতপূর্ণ অঞ্চল থেকে নাগরিকদের সরিয়ে নেয়। এর আগে বেশিরভাগ পশ্চিমা দেশ বৈরুত থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করে।

এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইসরায়েলি সরকারের ক্রমাগত অপরাধ এবং তেহরানে ইসমাইল হানিয়াহকে হত্যার প্রতিক্রিয়ায় এই হামলা করা হয়েছে।

মারিয়া আরও জানান, পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে। কারণ এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থ। হোয়াইট হাউসের বিবৃতি সংকট সমাধানে সম্পূর্ণ অসহায়ত্ব প্রদর্শন করেছে।

গত ২৩ সেপ্টেম্বর ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক হামলা শুরু করে। ২৭ সেপ্টেম্বর এক হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। এর প্রতিবাদে মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ডে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১০

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১১

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১২

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৩

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৪

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৬

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৭

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৮

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

২০
X