বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

কোন ভুলের শাস্তি পাচ্ছে লেবানন?

ইসরায়েলি বিমান হামলার পর ধোয়া উড়ছে। ছবি : সংগৃহীত
ইসরায়েলি বিমান হামলার পর ধোয়া উড়ছে। ছবি : সংগৃহীত

একসময় লেবানন ছিল আরব্য ধনীদের প্রাণকেন্দ্র। এখন আর্থিক সংকটে থাকা দেশটি প্রতিবেশী দেশগুলোর কাছে হাত পেতে ভিক্ষা করছে। কয়েক মাস আগেও সাহায্যের জন্য সৌদি আরবের দ্বারস্থ হয়েছিল লেবানিজ সরকার। কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে রিয়াদ। শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার কারণেই ধুঁকে ধুঁকে শেষ হয়ে যাচ্ছে লেবানন। কী ভুলের কারণে এভাবে শাস্তি পাচ্ছে লেবানন?

লেবাননের রাজনৈতিক ল্যান্ডস্কেপ মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ। মুসলিম ও খ্রিস্টানদের সম্মিলিত প্রচেষ্টায় এখন দেশ পরিচালনা করা হয়। এমন সাম্প্রদায়িক সম্প্রীতির নজির বিশ্বে বিরল। কিন্তু এই দেশেই রয়েছে তৃতীয় আরেকটি ফোর্স, সেটি হলো প্রতিরোধ যোদ্ধারা। তাদের সামরিক শক্তির পাশাপাশি লেবাননের রাজনীতিতেও রয়েছে ব্যাপক প্রভাব। এই গ্রুপটি আবার ইরানঘেঁষা। তাই শান্তির দেশ লেবানন নিয়ে শুরু হয় বহুমুখী রাজনীতি।

সাদ হারিরি পরিবার যখন লেবাননের ক্ষমতায় ছিল, যখন শান-শৌকত ভালোই উপভোগ করেছে দেশটি। কিন্তু প্রাণভয়ে সাদ হারিরি সৌদি পালিয়ে যাওয়ার পরই শনির দশা লাগে লেবাননে। একের পর এক ব্যর্থ সরকার আর আর্থিক সংকট দেশটিকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে।

আবার প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা লেবাননের কোমর ভেঙে দিচ্ছে। তাই উপায় না দেখে প্রতিবেশী ধনী দেশগুলোর দ্বারে দ্বারে ঘুরছে লেবানিজ সরকার।

প্রতিরোধ যোদ্ধাদের প্রতি লেবাননকে আরও শক্ত হতে হবে; দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউনকে এমন বার্তা দিতে চাইছে যুক্তরাষ্ট্র। মিডল ইস্ট আই বলছে, ট্রাম্প প্রশাসনের এমন বার্তা নিয়েই শুক্রবার বৈরুতে পা রাখবেন যুক্তরাষ্ট্রের ডেপুটি মিডল ইস্ট দূত মর্গান ওরটাগাস। দেশটিতে পৌঁছে তিনি আউন ও অন্যান্য শীর্ষ লেবানিজ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে প্রতিরোধ যোদ্ধাদের নিষ্ক্রিয় করতে লেবানিজ সেনাবাহিনীকে আরও সক্রিয় করতে আউনকে চাপ দেওয়া হতে পারে।

বিপরীতে সৌদি আরব কেন লেবানন পুনর্গঠনে প্রতিশ্রুতি দেওয়া তহবিল আটকে দিল তা জানতে চাইবেন বৈরুতের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের কারণেই সৌদি আরব লেবানন অর্থ দিচ্ছে না। গেল মার্চে সৌদি সফরে গিয়েছিলে আউন। কিন্তু তাকে খালি হাতে ফিরতে হয়। এমনকি লেবানিজ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নিতেও আপত্তি জানায় রিয়াদ। এ ছাড়া সৌদি দেশটির নাগরিকদের লেবাননে যাওয়াও আটকে রেখেছে। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালামকে সৌদি থেকে খালি হাতে ফিরতে হয়।

সৌদি ও যুক্তরাষ্ট্রের সুনজর না পড়লে যে কোনো সময় ভেঙে পড়তে পারে লেবাননের সেনাবাহিনী। কেননা সেনাবাহিনীর সদস্যদের ঠিকমতো বেতন দিতে পারছে না সরকার। গত মার্চে ট্রাম্প প্রশাসন লেবানিজ আর্মিকে অর্থসহায়তা বরাদ্দ দিলেও তা বেতনের বাইরে অন্য খাতে ব্যয় করা লাগবে। আর আগামী বছর হয়তো, লেবাননকে আর কোনো টাকাই দেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই বাকি থাকল সৌদি। কিন্তু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কর্মকাণ্ড আরও বেশি সন্দেহে ভরা।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X