বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

গাজার ধ্বংসস্তূপে মিলল আরও মরদেহ, নিহত সাড়ে ৪৮ ছুঁইছুঁই

গাজার একটি এলাকা। ছবি : সংগৃহীত
গাজার একটি এলাকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি চিকিৎসক ও উদ্ধারকারী দল গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে আরও ৩০টি মৃতদেহ উদ্ধার করেছে। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার যুদ্ধে মোট নিহতের সংখ্যা ৪৮,৪৪০ জনে পৌঁছাল।

বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি গুলিতে নিহত চার ফিলিস্তিনি এবং আহত অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। মোট নিহতের সংখ্যায় তারাও অন্তর্ভুক্ত।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ১,১১,৮৪৫ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা তাদের সবার কাছে পৌঁছাতে না পারায় অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন। তাদের উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা জরুরি।

গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে উদ্ধারকারী দল অবরুদ্ধ এলাকাগুলোতে যাওয়ার সুযোগ পায়। এরই ধারাবাহিকতায় একের পর এক মরদেহ উদ্ধার হচ্ছে।

যুদ্ধবিরতি সত্ত্বেও, গাজার স্থানীয় কর্তৃপক্ষ ইসরায়েলি সেনাবাহিনীর দ্বারা প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর দিচ্ছে। কোথাও কোথাও সেনারা অহেতুক গুলি ছুড়ে ফিলিস্তিনিদের হতাহত করার প্রমাণও মিলেছে।

এদিকে ধ্বংসস্তূপ ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য মিসরের প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো। স্থানীয় সময় মঙ্গলবার (৪ মার্চ) অনুষ্ঠিত আরব লীগ সম্মেলনে স্থানীয় সময় এই প্রস্তাবটি গৃহীত হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিকল্প হিসেবে এ প্রস্তাবকে গ্রহণ করা হয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X