কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৫:১৯ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গণমাধ্যম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

বয়সের ভারে নুইয়ে পড়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তবুও মধ্যপ্রাচ্যে নিজেদের চরম শত্রু ইসরায়েলের সঙ্গে এখনো টক্কর দিতে হচ্ছে তাকে। কিন্তু মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এবার খামেনিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তারা বলছে, ৮৫ বছর বয়সী খামেনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন।

নিউইয়র্ক টাইমসের বরাতে এ খবর ছেপেছে জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে দাবি করা হয়, খামেনির মৃত্যু হলে ইরানের সর্বোচ্চ নেতা হতে পারেন, খামেনিরই দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি।

সংবাদমাধ্যমটির দাবি, নেতৃত্ব কার হাতে উঠবে তা নিয়ে এরই মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। নেতৃত্ব দেওয়ার মতো একাধিক যোগ্য ব্যক্তি রয়েছেন। তবে খামেনির ইচ্ছের ওপর নির্ভর করছে অনেক কিছু। এছাড়া পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে ইসলামি বিপ্লবী গার্ডেরও ভূমিকা রয়েছে।

গেল মে মাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাকে নিজ হাতে গড়েছিলেন খামেনি। ধারণা করা হচ্ছিল, তিনিই হচ্ছেন দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা। কিন্তু রাইসির মৃত্যুর পর খামেনির পরবর্তী উত্তরসূরি কে হবেন, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করে আসছেন খামেনি। এর আগে এই পদের অধিকারী ছিলেন ইরানের ইসলামি বিপ্লবের নেতা রুহুল্লাহ খামেনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X