কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

২৯ ট্যাংকারে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

জাহাজে ইরানের পতাকা। ছবি: সংগৃহীত
জাহাজে ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

ইরানের সংশ্লিষ্টতার অভিযোগে কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির তেল ও পেট্রোলিয়াম পণ্য পরিবহনের অভিযোগে ২৯টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া সেগুলোর ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের ওপর একই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এসব জাহাজ ও কোম্পানি প্রতারণামূলক শিপিং পদ্ধতি ব্যবহার করে শত শত মিলিয়ন ডলারের ইরানি পেট্রোলিয়াম ও পেট্রোলিয়াম পণ্য পরিবহন করেছে। ‘শ্যাডো ফ্লিট’ বলতে সাধারণত এমন জাহাজকে বোঝানো হয়, যেগুলো নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল বহন করে। এসব জাহাজ প্রায়ই পুরোনো, মালিকানা অস্পষ্ট এবং আন্তর্জাতিক মানের শীর্ষস্থানীয় বীমা কাভার ছাড়াই চলাচল করে, যার ফলে অনেক বন্দর ও তেল কোম্পানি এগুলো গ্রহণ করে না।

ট্রেজারি বিভাগের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা বিষয়ক আন্ডারসেক্রেটারি জন হার্লি এক বিবৃতিতে বলেন, ইরানি সরকার যে পেট্রোলিয়াম আয় ব্যবহার করে তাদের সামরিক ও অস্ত্র কর্মসূচিতে অর্থ জোগায়, তা থেকে তাদের বঞ্চিত করতে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।

এ বিষয়ে ইরানের জাতিসংঘ মিশন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনের কারণে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অন্যদিকে ইরান দাবি করে, তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। পাঁচ দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা ব্যর্থ হওয়ার পর জুন মাসে ১২ দিনের এক সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।

নতুন নিষেধাজ্ঞার আওতায় মিশরীয় ব্যবসায়ী হাতেম এলসাইদ ফারিদ ইব্রাহিম সাকরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তার সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলো অন্তত সাতটি নিষিদ্ধ জাহাজের সঙ্গে যুক্ত। পাশাপাশি একাধিক শিপিং কোম্পানিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

এ ছাড়া এই মাসেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল বহনকারী একটি ট্যাংকারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, যেটি আগে ইরানি তেল পরিবহনের কারণে নিষেধাজ্ঞার আওতায় ছিল। ‘স্কিপার’ নামের ওই ট্যাংকারটি ১০ ডিসেম্বর ভেনেজুয়েলার উপকূলে জব্দ করা হয়, যা ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ২০২২ সালে ওই ট্যাংকারটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তখন জাহাজটি ‘আদিসা’ নামে পরিচিত ছিল এবং ইরানি তেল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ ছিল।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X