কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নদীতে আফগান বাঁধ, ইরানের প্রতিবাদ

পাশদান বাঁধের ফলে হারিরুদ নদীর পানি ইরানে প্রবাহিত হতে বাধা পাবে। ছবি : সংগৃহীত
পাশদান বাঁধের ফলে হারিরুদ নদীর পানি ইরানে প্রবাহিত হতে বাধা পাবে। ছবি : সংগৃহীত

তালেবান শাসিত আফগানিস্তানের একটি নদী বাঁধের নির্মিত প্রকল্পের প্রতিবাদ জানিয়েছে প্রতিবেশী দেশ ইরান। হারিরুদ নদীর আফগান অংশে ‘পাশদান বাঁধ প্রকল্প’ নামে একটি বাঁধ নির্মাণের কাজ চলছে, যা নিয়ে ইরান উদ্বেগ প্রকাশ করেছে। খবর এএফপি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে, এই বাঁধের কারণে নদীর পানির প্রবাহে বাধা সৃষ্টি হবে, ফলে দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তির লঙ্ঘন হতে পারে।

এফপির প্রতিবেদনে বলা হয়, ইরান ও আফগানিস্তানের মধ্যে ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এবং এই দুই দেশের মধ্যে নদীর পানি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

শুক্রবার (০৩ জানুয়ারি) প্রতিবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমেইল বাকেরি এক বিবৃতিতে বলেন, পাশদান বাঁধের ফলে হারিরুদ নদীর পানি ইরানে প্রবাহিত হতে বাধা পাবে।

তিনি আরও বলেন, আফগান কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়েছে এবং দুই দেশের মধ্যে সই করা চুক্তির পরিপন্থিভাবে পানি ব্যবস্থাপনা করা যাবে না।

অপরদিকে গত মাসে আফগানিস্তানের অর্থনীতিবিষয়ক উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার এক ভিডিও বার্তায় জানিয়েছেন যে, পাশদান প্রকল্প এখন প্রায় সম্পন্ন।

আফগানিস্তানের হেরাত প্রদেশে নির্মিত এই বাঁধটি ৫ কোটি ৪০ লাখ কিউবিক মিটার পানি ধারণ করতে সক্ষম হবে, যা ১৩ হাজার হেক্টর কৃষিজমিতে সেচ দেওয়ার জন্য ব্যবহার করা যাবে। এছাড়া, এটি ২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনেও সক্ষম হবে।

পাশদান বাঁধ নির্মাণকে কেন্দ্র করে ইরান ও আফগানিস্তানের মধ্যে জলবায়ু এবং পানি ব্যবহার নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, যা দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

১০

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

১১

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

১২

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১৩

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

১৫

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

১৬

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

১৭

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

১৮

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

১৯

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

২০
X