রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আবারো পরমাণু কেন্দ্রে নির্মাণকাজ শুরু করেছে ইরান

ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্র। ছবি : সংগৃহীত
ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্র। ছবি : সংগৃহীত

ইরানের গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক কেন্দ্রে আবারো নির্মাণকাজ শুরু হয়েছে। স্যাটেলাইট চিত্র প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিসের প্রকাশিত উপগ্রহ ছবিতে এমনটাই দেখা গেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মার্কিন বোমা হামলার পর ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ব্যাপক নির্মাণকাজ শুরু করেছে ইরান। খবর বিবিসির।

২৯ জুনের উপগ্রহ চিত্রে দেখা যায়, ফোর্ডো স্থাপনায় একটি নতুন নির্মিত সড়কের ওপর ভারী নির্মাণযন্ত্র, যেমন খননযন্ত্র (এক্সকাভেটর) ও ক্রেন কাজ করছে। এই সড়কটি সেই এলাকাকে সংযুক্ত করেছে, যেখানে মার্কিন বাহিনী বাঙ্কার-ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছিল।

পর্বতের ঢাল বরাবর নিচের দিকে আরও নির্মাণযন্ত্র যেমন বুলডোজার এবং ট্রাক সারিসারি ভাবে রাখা হয়েছে। কিছু বুলডোজারের জায়গাটিতে সক্রিয়ভাবে কাজ করার চিত্রও উঠে এসেছে ছবিতে।

নির্মাণকাজ শুধু পাহাড়ি অঞ্চলে নয়, স্থাপনাটির পূর্ব পাশেও চলছে। সেখানে একটি ভবনের ধ্বংসাবশেষে কাজ করছে যন্ত্রপাতি, যেটি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল—মার্কিন হামলার একদিন পরই সেই হামলা হয়।

পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড আলব্রাইট জানিয়েছেন, ২৮ জুনের চিত্র বিশ্লেষণ করে ধারণা করা যাচ্ছে, ইরান সেখানে গর্ত ভরাট, ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং তেজস্ক্রিয়তা পরিমাপের মতো কাজ চালাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার পর দাবি করেছিলেন, ‘আমরা ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধিকরণ সুবিধাগুলো ধ্বংস করে দিয়েছি।’

তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক রাফায়েল গ্রোসি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান চাইলে কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম শুরু করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X