কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের হামলায় ইসরায়েলে ৩১ হাজার ভবন ধ্বংস

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিধ্বস্ত ভবন। ছবি : সংগৃহীত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিধ্বস্ত ভবন। ছবি : সংগৃহীত

ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে কমপক্ষে ৩১,০০০ ভবন ও ৪,০০০ যানবাহন সম্পূর্ণ ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের প্রতিরক্ষাবিষয়ক সংবাদমাধ্যম ‘দেফা প্রেস’। রাশিয়ার বার্তা সংস্থা তাস-কে উদ্ধৃত করে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষয়ক্ষতি প্রমাণ করে, চলমান সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে ‘অভাবনীয় ও অপূরণীয় ধ্বংস’ এনেছে।

উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েল প্রথম ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা শুরু করে। টানা ১২ দিন ধরে ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকায় বোমা হামলা চালায়। এর জবাবে ইরানও ব্যাপক প্রতিক্রিয়া দেখায়।

২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায়—নাতাঞ্জ, ফোর্দো ও ইসফাহানে সামরিক হামলা চালায়। এই হামলার প্রতিক্রিয়ায় ইরানি সামরিক বাহিনীও মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

দেফা প্রেস বলছে, ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডস কর্পসের অ্যারোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিজ III’-এর আওতায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ২২টি ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে দখলদার অঞ্চলের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এছাড়া, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

শেষ পর্যন্ত, ২৪ জুন কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির মাধ্যমে দুপক্ষের সংঘর্ষ সাময়িকভাবে বন্ধ হয়।

বিশ্লেষকদের মতে, এই সংঘাত মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে গুরুতর প্রভাব ফেলতে পারে এবং পরবর্তী সময়ে আরও উত্তেজনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

প্রিয় দল হারলে মন ভালো করার ৬ উপায়

নাটকে ফেরার আভাস দিলেন মিম

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

১০

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

১২

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

১৩

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

১৪

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

১৫

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

১৬

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১৭

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১৮

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১৯

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

২০
X