মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রদূত

জাতিসংঘের এক বৈঠকে বক্তব্যের সময় রিয়াদ মনসুর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি এবং কান্নায় ভেঙে পড়েন। ছবি : সংগৃহীত
জাতিসংঘের এক বৈঠকে বক্তব্যের সময় রিয়াদ মনসুর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি এবং কান্নায় ভেঙে পড়েন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় বহু মানুষের মৃত্যু, দুঃখ ও কষ্টের মধ্যে চিকিৎসক মাহমুদ আবু নুজাইলা লেখা একটি হৃদয়বিদারক বার্তা জাতিসংঘে শোনালেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর।

গাজার আল আওদা হাসপাতালের সাদা বোর্ডে লিখেছিলেন, ‘যে শেষ পর্যন্ত টিকে থাকবে, গল্পটা সে-ই বলবে। আমরা যতটুকু পেরেছি, করেছি। আমাদের কথা মনে রেখ।’

এই কথাগুলো লেখা হয়েছিল যখন চারপাশে ইসরায়েলের বিমান হামলা চলছিল এবং মৃত্যু তখন নিশ্চিত ছিল। তবে, এ সময়ও আবু নুজাইলা তার কাজ চালিয়ে গিয়েছিলেন, আহতদের চিকিৎসা দিয়ে মানবিক সহায়তা দিয়েছিলেন। ২০২৩ সালের নভেম্বর মাসে গাজার আল আওদা হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন।

শুক্রবার (০৩ জানুয়ারি) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রাষ্ট্রদূত রিয়াদ মনসুর এ কথাগুলো পড়ে শোনান। বক্তব্যের সময় তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি এবং কান্নায় ভেঙে পড়েন। খবর টিআরটি ওয়ার্ল্ড।

তিনি নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি অনুরোধ জানান, গাজায় ইসরায়েলের জাতিগত নিধন (জেনোসাইড) বন্ধ করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য।

মনসুর বলেন, এই নরকের অবসান ঘটানোর দায়িত্ব সম্মিলিতভাবে আমাদের। যে জাতিগত নিধন চলছে, তা বন্ধ করার সম্মিলিত দায়িত্ব আমাদের। তিনি ফিলিস্তিনের চিকিৎসক, মানবাধিকারকর্মী ও স্বাস্থ্যসেবা কর্মীদের সাহসিকতার প্রশংসা করেন এবং আন্তর্জাতিক সমাজকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, জীবন বাঁচানোর বাধ্যবাধকতা আপনাদের রয়েছে। ফিলিস্তিনের চিকিৎসকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আহতদের চিকিৎসা দিয়েছেন, এখন আপনারাও তাদের ছেড়ে যাবেন না।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, অক্টোবর মাসে ইসরায়েল গাজায় হামলা শুরু করার পর থেকে ৪৫,৬৫৮ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হাজার হাজার মানুষ আহত হয়েছে এবং সেসব মানুষকে সাহায্য করতে গিয়ে চিকিৎসকরা নিজেদের জীবন ঝুঁকির মধ্যে রেখেছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই আহ্বান ও আবেগময় বক্তব্যের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ বেড়েছে। ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলি হামলার জন্য আন্তর্জাতিক আদালতে অভিযোগও করা হয়েছে, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

রিয়াদ মনসুরের কান্না ও আবেগপূর্ণ বক্তৃতা শুধু গাজার ফিলিস্তিনিদের জন্য নয়, বরং পুরো বিশ্বকে তাদের কষ্টের দিকে তাকানোর আহ্বান জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১০

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১১

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৩

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৪

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৫

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৬

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৭

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৮

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X