কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় সার্বভৌমত্বের জন্য হুমকি : জমিয়ত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। ছবি : সংগৃহীত
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। ছবি : সংগৃহীত

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের (ইউএনএইচসিআর) একটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত এবং সরকারদলীয় উপদেষ্টা পরিষদে তার অনুমোদনের ঘটনায় উদ্বেগ জানিয়ে আশঙ্কা প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সরকারের এই পদক্ষেপ বাংলাদেশের রাষ্ট্রীয় স্বাধীনতা, বিচার ব্যবস্থা ও অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে পারে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করে দলটি।

রোববার (২৯ জুন) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন। এতে স্বাক্ষর করেন সংগঠনের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

জমিয়তের শীর্ষ দুই নেতা বলেন, এমন সময়ে যখন দেশের বিচার ব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিতর্ক রয়েছে, তখন এই ধরনের সংবেদনশীল প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া জাতির জন্য দীর্ঘমেয়াদে বিপর্যয় ডেকে আনতে পারে।

নেতারা আরও বলেন, মানবাধিকার রক্ষা করতে হলে দেশের জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়া নিশ্চিত করুন। বিদেশি সংস্থাকে ঢুকিয়ে নয়, বরং নিজেদের শক্তি ও প্রতিষ্ঠান দিয়েই মানবাধিকার নিশ্চিত করতে হবে। তারা সরকারের কাছে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X