কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৬:২০ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি : সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের দাবি, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধে ব্লিঙ্কেন সহযোগী ছিলেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আফ্রিকা মহাদেশের আলজেরিয়ায় এক সংবাদ সম্মেলনে হামাস নেতা ওসামা হামদান বলেন, ব্লিঙ্কেনের বক্তব্য বিভ্রান্তিকর। আমরা তাকে বিশ্বাস করি না। তিনি আমাদের জনগণের বিরুদ্ধে বর্বরতম অপরাধের অংশীদার। এ জন্য তাকে বিচারের মুখোমুখি করা হবে। খবর টাইমস অব ইসরায়েল।

এর আগে সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্টনি ব্লিঙ্কেন দাবি করেন, হামাসের কারণে গাজায় যুদ্ধবিরতি সম্ভব হচ্ছে না। তিনি বলেন, হামাস চুক্তি করছে না। বিশ্বনেতারা কেন হামাসকে অস্ত্র ফেলে দেওয়ার জন্য ও জিম্মিদের ছেড়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছেন না, সেটি পরিষ্কার নয়।

তিনি আরও দাবি করেন, ইসরায়েল হামাস নেতাদের নিরাপদ প্রস্থানের প্রস্তাব দিলেও হামাস তা গ্রহণ করেনি।

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ওসামা হামদান বলেন, ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পেরেছি, কেবলমাত্র অস্ত্রের শক্তি প্রয়োগ করেই ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব। হামদান আরও বলেন, গাজাকে পুনর্গঠনের কাজ ইসরায়েলের শর্ত ছাড়াই শুরু হতে হবে। আমরা আশা করি, খুব শিগগিরই এটি সম্ভব হবে।

গাজার শাসনের জন্য একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন হামদান। এই কমিটি দুর্নীতিমুক্ত হবে এবং গাজার মানুষের অধিকার রক্ষা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হামাস নেতা হামদান আরও জানান, শুধু ব্লিঙ্কেন নয়, ইসরায়েলি সেনাদেরও যুদ্ধাপরাধের জন্য আইনের মুখোমুখি করা হবে। এই হুঁশিয়ারির মাধ্যমে হামাস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযোগকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গঠনের পথে মোকামতলা পৌরসভা, শহর ঘোষণার গেজেট প্রকাশ

ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

জর্ডান ম্যাচের আগে এ কোন আর্জেন্টিনা?

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

২ যুগ পর বিদ্যুৎ পেল শতাধিক পরিবার

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি, ৫৫ জনের মৃত্যু

ড্রেসিংরুমে আটকা খেলোয়াড়, মাঠে ১০ জনের তিউনিসিয়া!

১০

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

১১

বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

১২

প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৩ স্বর্ণের বারসহ আটক ১

১৩

দুই আলোচিত অভিযানে পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান

১৪

মাদক ব্যবসায়ী-সেবনকারীদের তালিকা করুন: সমাজকল্যাণমন্ত্রী

১৫

সিইউএফএলের ‘বিতর্কিত’ দরপত্র বাতিল

১৬

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

১৭

‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, জীবন ও সম্পর্ক নিয়ে জয়ার আবেগঘন বার্তা

১৮

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

১৯

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

২০
X