বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

ছয় জিম্মি পেয়েও ফিলিস্তিনিদের ছাড়লেন না নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে থেকে ছয়জন ইসরায়েলি জিম্মি ফিরে পেলেও, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি স্থগিত রেখেছেন। গতকাল হামাস ছয়জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েলকে ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দি মুক্তি দেওয়ার কথা ছিল।

তবে নেতানিয়াহু বলেন, হামাসের মুক্তি পাওয়া জিম্মিদের ‘অপমানজনক অনুষ্ঠানের’ কারণে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে এবং তাদের ব্যবহৃত অপপ্রচারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে হামাস ২৫ জন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং তাদের মুক্তির সময় বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। গতকাল হামাস চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে। কিন্তু শিরি বিবাসের মরদেহের জায়গায় অন্য একটি মরদেহ হস্তান্তর করা হয়, যা নিয়ে ইসরায়েল তীব্র প্রতিবাদ জানিয়েছে। পরে শিরি বিবাসের মরদেহ ঠিকভাবে হস্তান্তর করা হয়।

হামাস জানিয়েছে, যদি শর্ত মেনে ইসরায়েল বন্দিদের মুক্তি দেয়, তবে তারা একসঙ্গে বাকি সব ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে প্রস্তুত। তবে বিশ্লেষকরা ধারণা করছেন, নেতানিয়াহু দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির প্রতি আগ্রহী নন। সরকারি উগ্রপন্থী শরিকরা তাঁকে নতুন করে যুদ্ধ শুরু করতে চাপ দিচ্ছে। সূত্র: এএফপি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X