কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নামাজ শেষে ৬৫ কোটি টাকা জেতার খবর পেলেন প্রবাসী বাংলাদেশি

লটারিতে ৬৫ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি। ছবি : সংগৃহীত
লটারিতে ৬৫ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি। ছবি : সংগৃহীত

লটারির মাধ্যমে নিজের ভাগ্য বদলে ফেলেছেন এক প্রবাসী বাংলাদেশি। সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে লটারিতে ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকা।

সোমবার (০৩ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লটারি জেতা ওই বাংলাদেশির নাম জাহাঙ্গীর আলম। সোমবার তিনি আবুধাবি বিগ টিকিট ড্রতে ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন। গত ১১ ফেব্রুয়ারি তিনি এ টিকিট কিনেন। একটি টিকিটেই তার ভাগ্য বদলে গেছে।

খালিজ টাইমস জানিয়েছে, ৪৪ বছর বয়সী জাহাঙ্গীর জাহাজ নির্মাণ শিল্পে কাজ করেন। তিনি গত ছয় বছর ধরে দুবাইতে বসবাস করছেন। গত তিন বছর ধরে তিনি বিগ টিকিট ড্রতে অংশ নিচ্ছেন। প্রতি মাসে ১৪ বন্ধুর একটি দলের সঙ্গে তিনি টিকিট কিনতেন।

জাহাঙ্গীর বলেন, যখন কলটি আসে, আমি তখন নামাজে ছিলাম। যখন আমি বাইরে বের হলাম, আমার বন্ধু আমাকে অবিশ্বাস্য খবরটি জানায়।

জয়ের অর্থ দিয়ে জাহাঙ্গীর দুবাইতে একটি ছোট ব্যবসা শুরু করার এবং তার বন্ধুদের সাথে এই উদ্যোগ ভাগ করে নেওয়ার স্বপ্ন দেখেন। তিনি বলেন, আমি অবশ্যই টিকিট কিনতে থাকব। আমি আশা করি আমার গল্পে অন্যরা অনুপ্রাণিত হবে এবং এই অবিশ্বাস্য যাত্রার অংশ হতে এগিয়ে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X