কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৮:৫৭ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ
গণহত্যা

আরব ও মুসলিম বিশ্বের দিকে চেয়ে আছে ফিলিস্তিনিরা

গাজায় হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। ছবি: সংগৃহীত
গাজায় হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েল যে গণহত্যা চালিয়ে যাচ্ছে, তা থামাতে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। শুক্রবার ভোরে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আমাদের আরব ও ইসলামি জাতির পাশাপাশি বিশ্বের স্বাধীনচেতা জনগণের প্রতি আহ্বান জানাই, যাতে তারা ইসরায়েলি দখলদার বাহিনী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে চাপ প্রয়োগের জন্য সক্রিয় ভূমিকা রাখে।’

বর্তমানে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ফলে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এই সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জোরালো হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সেখানে ৪৯ হাজার ৬১৭ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছে। গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, নতুন পরিসংখ্যান অনুযায়ী নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজারো মানুষ আটকা পড়ে আছে, যাদের বেশিরভাগেরই বেঁচে থাকার সম্ভাবনা নেই।

অন্যদিকে, ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজায় তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে। বোমা হামলা ও স্থল অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও ইসরায়েল এখনও কোনো চাপের তোয়াক্কা করছে না।

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছিল এবং ২০০-এর বেশি মানুষকে জিম্মি করা হয়েছিল। বর্তমানে বেশ কয়েকজন ইসরায়েলি এখনও হামাসের বন্দিদশায় রয়েছে। তথ্যসূত্র: মিডলইস্ট আই, আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১০

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১১

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১২

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৩

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৪

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৫

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৬

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৭

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৮

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৯

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

২০
X