কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:৪৮ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি যোদ্ধাদের ৬০ সদস্য গ্রেপ্তার

গাড়িতে তল্লাশি চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত
গাড়িতে তল্লাশি চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেত জানিয়েছে, তারা পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের একটি বড় নেটওয়ার্ক ভেঙে দিয়েছে এবং এ পর্যন্ত ৬০ জনেরও বেশি হামাস সদস্যকে গ্রেপ্তার করেছে। এটি গত এক দশকে এই অঞ্চলে পরিচালিত সর্ববৃহৎ ও জটিলতম নিরাপত্তা অভিযান বলে দাবি করেছে সংস্থাটি। খবর টাইমস অব ইসরায়েলের।

রবিবার (২৯ জুন) এক বিবৃতিতে শিন বেত জানায়, গত তিন মাস ধরে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) ও পুলিশের সঙ্গে যৌথভাবে পরিচালিত অভিযানে হেবরনে হামাসের একটি বিস্তৃত ও সুসংগঠিত অবকাঠামো উন্মোচিত হয়েছে, যারা অদূর ভবিষ্যতে গুরুতর হামলার পরিকল্পনা করছিল।

শিন বেত জানায়, অধিকাংশ গ্রেপ্তারকৃত হামাস সদস্যই আগে ইসরায়েলে কারাবন্দি ছিলেন। তারা পশ্চিম তীর অঞ্চলে নতুন সদস্য নিয়োগ, অস্ত্র সংগ্রহ, প্রশিক্ষণ এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে গুলি ও বোমা হামলার পরিকল্পনা করছিল।

খবরে বলা হয়, অভিযানে এখন পর্যন্ত ২২টি আগ্নেয়াস্ত্র, ১১টি গ্রেনেড, বিপুল গোলাবারুদ ও একটি গোপন অস্ত্রাগার উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালীন পাওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, এই নেটওয়ার্কের সদস্যরা ২০২৩ সালের নভেম্বরে জেরুজালেমের দক্ষিণে রুট ৬০ চেকপয়েন্টে হামলা চালিয়ে ইসরায়েলি সেনা কর্পোরাল আব্রাহাম ফেতেনাকে হত্যা করে, সে ঘটনায় ব্যবহৃত অস্ত্র সরবরাহেও জড়িত ছিলেন কয়েকজন অভিযুক্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১০

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১১

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১২

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৩

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৪

রিজার্ভ আরও বাড়ল

১৫

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৬

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৭

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১৮

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৯

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

২০
X