কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:২৫ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় বড় বিস্ফোরণ, ইসরায়েলি সেনা নিহত

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে বড় ধরণের বিস্ফোরণে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) রোববার (২৯ জুন) এই তথ্য নিশ্চিত করেছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনার নাম ইস্রায়েল নাটান রোজেনফেল্ড। বয়স মাত্র ২০ বছর। তিনি সার্জেন্ট পদে দায়িত্ব পালন করছিলেন এবং ৬০১ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি আকাবাত হা-বারজেল (৪০১) ডিভিশনের অংশ হিসেবেও দায়িত্বে ছিলেন।

আইডিএফ-এর তথ্য অনুযায়ী, রোজেনফেল্ড হলেন জুন মাসে গাজায় নিহত ২০তম ইসরায়েলি সেনা। চলতি মাসটিকে গত এক বছরে সবচেয়ে বেশি সামরিক হতাহতের সময় হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, চলতি বছরের মার্চে গাজায় যুদ্ধবিরতির পর পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩০ জন সেনা প্রাণ হারিয়েছেন। আর ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধপর্বে এ পর্যন্ত ৮০০-এর বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

অন্যদিকে, গাজাজুড়ে ইসরায়েলি হামলাও থেমে নেই। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র রোববারের হামলায় কমপক্ষে ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন বলে জানা গেছে।

সাম্প্রতিক হামলা ঘিরে উত্তেজনার মধ্যেই উত্তর গাজার বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। এতে গাজা শহর ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চল ঝুঁকির মধ্যে পড়েছে। স্থানীয় অধিবাসীরা বলছেন, এটি নতুন করে একটি বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত হতে পারে।

মানবিক সংকটের মধ্যেই ইসরায়েলি আগ্রাসন এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতিরোধ—উভয় দিক থেকেই সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ এখন মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত ভূখণ্ডের দিকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X