কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৬:৫১ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

রাত ৯টার পর ঈদের তারিখ ঘোষণা করবে সৌদি আরব

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

পবিত্র শাওয়াল মাস ও ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য প্রস্তুতি নিয়েছে সৌদি আরব। শনিবার (২৯ মার্চ) দেশটির সাধারণ মানুষকে ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানানো হয়েছে।

সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক মাধ্যমে একটি পোস্ট প্রকাশ করেছে, যেখানে চাঁদ দেখার জন্য উন্মুক্ত স্থানে অত্যাধুনিক যন্ত্র সাজানো দেখা যাচ্ছে।

তাদের প্রকাশিত পোস্টে বলা হয়েছে, ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে মক্কার সময় সন্ধ্যা ৬টায়। এর মানে হলো সৌদি আরবে চাঁদ দেখা গেছে কি না তা বাংলাদেশ সময় রাত ৯টায় জানা যাবে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ২৯ মার্চ (২৯ রমজান) আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং সূর্যাস্তের পর চাঁদ-সূর্যের সংযোগ ঘটবে, যা খালি চোখে, টেলিস্কোপে কিংবা অন্য কোনো উপায়েও দেখা সম্ভব হবে না।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, যেসব দেশ শুধু চাঁদ দেখেই ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে, সেসব দেশে এবারের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে।

এর মানে হচ্ছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ইসলামিক বিশ্বের দেশগুলোতে ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে। এর আগে ২০ মার্চ, আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র এ তথ্য জানিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X