কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৮:২১ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদ দেখা নিয়ে যা বললেন সৌদির প্রধান জ্যোতির্বিদ

সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি। ছবি : সংগৃহীত
সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি। ছবি : সংগৃহীত

সৌদি আরবে ২৯ মার্চ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশটির দুটি বৃহৎ পর্যবেক্ষণ কেন্দ্র- সুদাইর ও তুমাইরে চাঁদ দেখার জন্য সবচেয়ে বড় আয়োজন করা হয়েছে।

দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা আগেই জানিয়ে রেখেছেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ শাওয়ালের চাঁদ দেখা অসম্ভব হতে পারে।

স্থানীয় সময় শনিবার (২৯ মার্চ) সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন। সৌদির প্রধান জ্যোতির্বিদ বলেন, যদি আকাশ পরিষ্কার থাকে, তবে চাঁদ দেখা সম্ভব হতে পারে।

তিনি আরও বলেন, সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রে আজ সন্ধ্যা ৬টা ১২ মিনিটে সূর্যাস্ত হবে। অর্থাৎ অর্ধচন্দ্র সূর্যাস্তের ৮ মিনিট পর অস্ত যাবে। দৃশ্যমানতার সময় দীর্ঘ বা স্বল্পকালীন যাই হোক, যদি আকাশ মেঘমুক্ত থাকে, তাহলে চাঁদ দেখা সম্ভব হতে পারে।

দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করেছে। এতে দেখা যাচ্ছে, চাঁদ দেখার জন্য সৌদি আরবের উন্মুক্ত স্থানে অত্যাধুনিক যন্ত্র স্থাপন করা হয়েছে। তারা আরও জানিয়েছে, ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে মক্কা সময় সন্ধ্যা ৬টায়। যার অর্থ, সৌদিতে চাঁদ উঠেছে কি না, তা বাংলাদেশ সময় রাত ৯টার পর জানা যাবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র নিশ্চিত করেছে, ২৯ মার্চ (২৯ রমজান) আরব ও ইসলামিক বিশ্বে শাওয়ালের চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। কারণ ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং সূর্যাস্তের পর চাঁদের সংযোগ ঘটবে। ফলে খালি চোখে, টেলিস্কোপ বা অন্য কোনো উপায়েও চাঁদ দেখা সম্ভব হবে না।

সংস্থাটি আরও জানায়, যে-সব দেশ শুধু চাঁদ দেখার ভিত্তিতে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে, সেসব দেশে এবারের রমজান ৩০ দিনের হবে। অর্থাৎ, সৌদি আরবসহ ইসলামিক বিশ্বে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

এর আগে, গত ২০ মার্চ আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্রও একই তথ্য জানিয়েছিল। এখন সৌদি আরবের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন বিশ্ব মুসলিমরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X