কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে দাবানল নিয়ন্ত্রণে ফায়ারফাইটারদের লড়াই, দেখুন ছবিতে

হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে। ছবি : রয়টার্স
হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে। ছবি : রয়টার্স

ইসরায়েলের দখলকৃত শহর জেরুজালেমের পার্বত্য অঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। পরিস্থিতি এতই ভয়াবহ যে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর আন্তর্জাতিক অগ্নিনির্বাপণ সহায়তা চেয়ে এক ডজনেরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন। এটিকে কর্মকর্তারা ইসরায়েলের ইতিহাসের অন্যতম বৃহৎ দাবানল বলে অভিহিত করেছেন।

সা’আরের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনি যুক্তরাজ্য, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, সুইডেন, আর্জেন্টিনা, স্পেন, উত্তর ম্যাসেডোনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। দিন শেষে আরও কয়েকটি দেশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

এদিকে জেরুজালেমের কাছে দাবানল নিয়ন্ত্রণে ইসরায়েলি দমকল বাহিনী দ্বিতীয় দিনের মতো কাজ করছে। পুলিশ জানিয়েছে, কিছুটা সফলতা আসায় বন্ধ করে দেওয়া বেশ কয়েকটি প্রধান রাস্তা পুনরায় খুলে দেওয়া হয়েছে।

বুধবার জেরুজালেম-তেল আবিব মহাসড়কে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। ফলে পুলিশ রাস্তা বন্ধ করে দেয় এবং আশেপাশের এলাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়।

ইসরায়েলের দমকল বাহিনী জানিয়েছে, ১৬৩ জন গ্রাউন্ড ক্রু এবং ১২টি বিমান আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ারফাইটারদের সেই প্রাণান্ত চেষ্টা দেখুন ছবিতে-

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X