কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৪:৫৮ পিএম
আপডেট : ০১ মে ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা

বৈরুতে ইসরায়েলের হামলায় ধ্বংসযজ্ঞ। পুরোনো ছবি
বৈরুতে ইসরায়েলের হামলায় ধ্বংসযজ্ঞ। পুরোনো ছবি

দক্ষিণ লেবাননে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (১ মে) দক্ষিণ শহর মাইস আল জাবালে একটি গাড়িতে ইসরায়েলি শত্রু ড্রোন হামলা চালায়। এতে একজন লেবানিজ এবং দুজন সিরিয়ান নিহত হয়েছেন।

গত নভেম্বরের শেষের দিকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দখলদার বাহিনী হামলা করে আসছে। লেবানন সরকার এই মাসের শুরুতে বলেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ১৯০ জন নিহত এবং ৪৮৫ জন আহত হয়েছে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলের বোমাবর্ষণে প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৩৫ ফিলিস্তিনি।

এতে গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা ২ হাজার ৩০০ ছাড়িয়েছে। আর ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গণহত্যামূলক আগ্রাসনে গাজায় মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫২ হাজার ৪০০ জনে।

বুধবার (৩০ এপ্রিল) তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টার হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১০৯ জন। ফলে চলমান এই সংঘাতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ১৪ জনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X